গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৩০২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আন্তজেলা মাদক পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১২ জুলাই) ভোররাতে উপজেলার বক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার নিকলী থানার কারপাশা গ্রামের ধন মিয়ার ছেলে জীবন মিয়া (৩৫) এবং লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার খুরদা বিছনদই গ্রামের আব্দুল আজিজের ছেলে জামরুল ইসলাম (২৭)।থানা সূত্রে জানা গেছে, এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল শনিবার ভোররাতে বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৩০২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ ওই দুজনকে আটক করা হয়।অভিযানে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি’
‘আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি’

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্যকে ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় গোলরক্ষক Read more

শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা
শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সাদুল্যাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন ফেরাতে ইতিহাসের কঠোরতম বাণিজ্যিক পদক্ষেপ নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রের মাটিতে সেমিকন্ডাক্টর Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: দুপুরের পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ
উত্তরায় বিমান বিধ্বস্ত: দুপুরের পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে কোমলমতি ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা Read more

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত ময়মনসিংহের প্রবাসী যুবক আব্দুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  নিহত মামুন ময়মনসিংহের Read more

বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে বহিষ্কার
বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে বহিষ্কার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার দলের কেউ নয়। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন