জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ইস্পাহানি-প্রথম আলো আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়কে ৬-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে ওঠেছে গণ বিশ্ববিদ্যালয়।শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় শুরু হওয়া ম্যাচের শুরুতে উভয় দলই সমান লড়াইয়ে অবতীর্ণ হলেও খুব দ্রুতই গণ বিশ্ববিদ্যালয় খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়।২৯তম মিনিটে সাইফ সামসুদের পায়ে দলের হয়ে প্রথম গোলটি আসে। এরপর হীরা ঘোষ আরেকটি গোল করলে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে যায় গণ বিশ্ববিদ্যালয়।দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক ভূমিকায় নামে গণ বিশ্ববিদ্যালয়। রাফায়েল টুডু দুটি গোল করার পাশাপাশি সাইফ সামসুদ আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে পুরোপুরি পিছিয়ে দেয় তারা।খেলা শেষে হ্যাটট্রিক করা ও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সাইফ সামসুদকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়।ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালে। সেই প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে নিজেদের নাম ইতিহাসে তুলে ধরেছিল গণ বিশ্ববিদ্যালয়। আগামী ১৫ ডিসেম্বর তৃতীয় আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় গণহত্যার প্রতিবাদে কানাডায় হাজারো মানুষের বিক্ষোভ
গাজায় গণহত্যার প্রতিবাদে কানাডায় হাজারো মানুষের বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে কানাডায় হাজার হাজার মানুষের বিক্ষোভ করেছে। মূলত, গাজায় ইসরায়েলের অবরোধ ও খাদ্য সহায়তা বন্ধ করার নীতির বিরুদ্ধে Read more

শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে গবিতে মানববন্ধন
শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে গবিতে মানববন্ধন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসী হামলায় হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) Read more

রাজধানীতে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ Read more

সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে
সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে

আগামী পাঁচদিনের মধ্যে সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে Read more

সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা
সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা

সিরিয়ার দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০১ মে) রাতে চালানো এই হামলার কথা নিশ্চিত করেছেন Read more

জাতিসংঘ ও ন্যাটোতে প্রায় সব তহবিল বাতিল করতে পারে ট্রাম্প প্রশাসন
জাতিসংঘ ও ন্যাটোতে প্রায় সব তহবিল বাতিল করতে পারে ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি বাজেট প্রস্তাব বিবেচনা করছে, যার অধীনে 'জাতিসংঘ এবং ন্যাটোর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন