শাহজালালে ভয়াবহ আগুন, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজিহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন প্রায় ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টা ৭ মিনিটে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানান।তিনি বলেন, ‘আগুন এখন নিয়ন্ত্রণে। এখনও আমাদের সদস্যরা কাজ করছে। পুরোপুরি নির্বাপন করে আমরা দায়িত্ব হস্তান্তর করবো। আগুনে দুইজন ফায়ার ফাইটার এবং কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন। তবে কেউ গুরুতর নন।’তিনি আরও বলেন, ‘তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে। অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। ভেতরে কার্গো রাখার জায়গা খোপ খোপ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে।’ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘একপাশে আগুন নেভানো হয়েছে, সেখান থেকে মালামাল বের করে দেয়া হয়েছে। আমাদের প্রথম কাজ আগুন পুরোপুরি নির্বাপন করা। পরে বসে দেখা হবে কোথায় কী ক্ষতি হয়েছে এবং কারা সমস্যায় পড়েছেন।’কেমিক্যাল জাতীয় কোনো পণ্য ছিল কি না, জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘এখনই সেটা বলা সম্ভব নয়।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহী থেকে অপহৃত মাদ্রাসাশিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪
রাজশাহী থেকে অপহৃত মাদ্রাসাশিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪

রাজশাহীতে অপহরণের শিকার এক মাদ্রাসাশিক্ষককে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার Read more

‘দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে’
‘দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, 'সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বায়তুল মোকাররমের Read more

একদিনে যমুনা সেতুতে ২ কোটি ১৩ লাখ টাকা টোল আদায়
একদিনে যমুনা সেতুতে ২ কোটি ১৩ লাখ টাকা টোল আদায়

ঈদুল আজহার লম্বা ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। একইসঙ্গে সড়কে বেড়েছে যানবাহন।বুধবার (১১ জুন) যমুনা সেতু দিয়ে Read more

শার্শায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে হিন্দুদের বসতভিটা-জমি দখলের অভিযোগ
শার্শায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে হিন্দুদের বসতভিটা-জমি দখলের অভিযোগ

যশোরের শার্শায় বিএনপি’র দু‘নেতার বিরুদ্ধে হিন্দুদের পাল পাড়ার কয়েকটি পরিবারের বসত ভিটার জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শার্শার কায়বা Read more

দেশে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ
দেশে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ

দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি Read more

আফ্রিকার প্রথম নোবেলজয়ীর ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন
আফ্রিকার প্রথম নোবেলজয়ীর ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন

আফ্রিকার প্রথম নোবেল বিজয়ী নাইজেরিয়ার প্রখ্যাত লেখক, নাট্যকার ওলে সোইয়িংকার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ১৯৮৬ সালে আফ্রিকার প্রথম ব্যক্তি হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন