ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফের সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এসময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর থেকে অবরোধ কর্মসূচি বন্ধ থাকলেও সকাল সাড়ে ১০টার পর ফের তারা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।এদিন সকালে সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে অবরোধের পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তৎপরতা ও নিরাপত্তা জোরদার করা হয়।গত শনিবার ১৩ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত টানা ৩ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনকারীরা। রোববার সকাল থেকে সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। এরপর যান চলাচল স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।পরে ৩ দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। কোনো ভোগান্তি ছাড়াই সোমবার সকাল থেকে চলে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের সকল প্রকার যানবাহন। তবে সকাল সাড়ে ১০টার পর ফের তারা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।স্থানীয়রা জানান, টানা কয়েকদিনের সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির কারণে কিছুটা স্থবির হয়েছে জনজীবন। তবুও তারা চায় ভাঙ্গাবাসীর দাবি পূরণ করুক সরকার।ট্রাক চালক ইকবাল ও কয়েকজন শ্রমিক জানান, সকাল থেকে ভাঙ্গা থেকে ঢাকাগামী অল্প সংখ্যক যানবাহন যাওয়া আসা করছে। টানা অবরোধের কারণে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ ভাঙ্গা ইন্টারচেঞ্জ হয়ে ২১টি জেলায় যাতায়াত করতে দেখা যায়নি।ইউএনও মিজানুর রহমান জানান, সড়কের যানবাহন স্বাভাবিক রাখতে ভোর ৫টা থেকে ভাঙ্গা উপজেলা ও পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও মানুষের ভোগান্তি নিরসনে ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, সকাল থেকে মহাসড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলছে।প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) উপজেলা নিয়ে গঠিত। আর নগনরকান্দা ও সালথা উপজেলা ছিল ফরিদপুর-২ আসনে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করা হয়। এরপর ৫ সেপ্টেম্বর থেকেই আন্দোলনে নামেন ভাঙ্গাবাসী। দুই ইউনিয়ন ফিরে পেতে টানা কয়েকদিনের অবরোধ কর্মসূচি পালন করেন তারা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্থগিত হলো সরকারি চাকরির যেসব পরীক্ষা
স্থগিত হলো সরকারি চাকরির যেসব পরীক্ষা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে Read more

শেকৃবিতে জুলাই আন্দোলনের এক বছরেও নিষিদ্ধ ছাত্রলীগ বহাল
শেকৃবিতে জুলাই আন্দোলনের এক বছরেও নিষিদ্ধ ছাত্রলীগ বহাল

জুলাই গণঅভ্যুত্থানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী জড়িত থাকলেও এক বছর Read more

সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৩টি ভারতীয় গরু জব্দ
সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৩টি ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩টি ভারতীয় গরু জব্দ করেছে ২৮ বিজিবি। Read more

সারা দেশে আজ বিক্ষোভ মিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরা
সারা দেশে আজ বিক্ষোভ মিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরা

ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছেন দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত Read more

সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাস বিস্ফোরণ, হতাহত ৪২
সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাস বিস্ফোরণ, হতাহত ৪২

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এল-জোর শহর ও মায়াদিনের সংযোগকারী রাস্তায় প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত Read more

শার্শায় অসহায় কিশোরীর ওপর পাশবিকতা, অভিযুক্ত রাজনৈতিক নেতা
শার্শায় অসহায় কিশোরীর ওপর পাশবিকতা, অভিযুক্ত রাজনৈতিক নেতা

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরী (১৫) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন