যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরী (১৫) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতার পরিবার গরীব হওয়ার কারণে লম্পট আসাদ তাদের ঘটনাটি পুলিশকে না জানানো এবং ধামাচাপা দেওয়ার জন্য হুমকি প্রদান করে আসছিল।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামে। অভিযুক্ত আসাদ গোকর্ণ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।প্রতিবেশীরা বলেন, অভিযুক্ত আসাদ ওই কিশোরীর বাড়ির পিছনে নিয়মিত বসে থাকেন এবং বিভিন্ন সময় তাকে উত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার সকালে কিশোরীকে বাড়ির পাশে একা পেয়ে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। প্রতিবেশীরা আরও বলেন, আসাদ একজন বখাটে ও মাদকাসক্ত। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে ওই কিশোরী ও ধর্ষক আসাদুলকে থানায় নিয়ে যায়।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রতিবন্ধী কিশোরী এবং অভিযুক্ত আসাদুল ইসলাম আসাদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৮।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনুমতি না নিয়ে মাছ ধরায় সৌদিতে বাংলাদেশি গ্রেপ্তার
অনুমতি না নিয়ে মাছ ধরায় সৌদিতে বাংলাদেশি গ্রেপ্তার

সৌদি আরবে অনুমতি ছাড়া মাছ ধরায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির উপকূল নজরদারি ইউনিট ওই বাংলাদেশিকে আসির অঞ্চলের আল-কাহমাহ Read more

যুক্তরাষ্ট্রে ‘বিপজ্জনক জীবাণু’ পাচারের অভিযোগে ২ চীনা নাগরিক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে ‘বিপজ্জনক জীবাণু’ পাচারের অভিযোগে ২ চীনা নাগরিক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘বিপজ্জনক জীবাণু’ পাচারের অভিযোগে দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার দু’জন হলেন ৩৩ বছর বয়সী ইউনকিং জিয়ান Read more

কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর গণসংযোগ
কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর গণসংযোগ

মাদারীপুরের কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর (মাদারীপুর-৩) মনোনীত প্রার্থী বাংলাদেশ যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।বৃহস্পতিবার (২৮ Read more

নগর ভবনের গাড়ি জয়পুরহাটে এসে দুর্ঘটনার কবলে
নগর ভবনের গাড়ি জয়পুরহাটে এসে দুর্ঘটনার কবলে

জয়পুরহাটে সরকারি গাড়ি কাণ্ডে এবার ধরা পড়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী রেজাউল করিমের ব্যবহৃত গাড়ি। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজশাহী Read more

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের জরিমানা ৪০ হাজার টাকা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের জরিমানা ৪০ হাজার টাকা

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। অভিযানে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন