ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র এক ভোট পেয়েছেন রাকিবুল ইসলাম। তবে আশ্চর্যের বিষয়, নিজের ভোটটাও নাকি নিজেকে দেননি রাকিব। তাহলে ভোটটা দিলেন কে? এমন প্রশ্ন তুলেছেন তিনি। রাকিব একমাত্র ভোটটি পেয়েছেন রোকেয়া হলে। অর্থাৎ এই ভোটটি দিয়েছেন কোনো ছাত্রী। ওই ছাত্রীকে প্রকাশ্যেই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাকিব।এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যেখানে আমি নিজেই নিজেকে ভোট দিইনি। অন্যদিকে যে বা যাহারা ভোট দিতে চেয়েছিলো তাদেরকেও ব্যক্তিগতভাবে নিষেধ করেছিলাম। তবুও রোকেয়া হলের কে যেন অতি উৎসাহী হয়ে আমায় একটা ভোট দিছে।তিনি লিখেছেন, যাইহোক, যিনি আমাকে ভোটটা দিছেন তিনি যদি আমার বন্ধু তালিকায় থাকেন, দয়া করে আমাকে ইনবক্স করুন। আমি আপনাকে বিয়ে করতে চাই!প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ভিপি পদে লড়েছেন মোট ৪৫ জন প্রার্থী। ই ৪৫ প্রার্থীর মধ্যে তিনজন মাত্র একটি করে ভোট পেয়েছেন। তারা হলেন- মো. সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক। আরও তিনজন প্রার্থী মো. নাছিম উদ্দীন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ দুটি করে ভোট পেয়েছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একদিনেই গাজা-ইয়েমেন-লেবানন-সিরিয়ায় ইসরায়েলের হামলা
একদিনেই গাজা-ইয়েমেন-লেবানন-সিরিয়ায় ইসরায়েলের হামলা

একদিনেই গাজা, ইয়েমেন, লেবানন এবং সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে সোমবার (৫ মে) গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে Read more

জুলাই আন্দোলনে শহীদের পরিবারের আতঙ্কে দিন যাপন
জুলাই আন্দোলনে শহীদের পরিবারের আতঙ্কে দিন যাপন

রাতের আধাঁরে মামলা তুলে নিতে কিশোরগঞ্জের করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. মোবারক হোসেনের পরিবারকে হুমকির অভিযোগ ওঠেছে। গত কয়েক Read more

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে।রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী Read more

কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি
কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট Read more

হঠাৎ গুলি লাগলে প্রথম ৩০ মিনিটে যা করবেন
হঠাৎ গুলি লাগলে প্রথম ৩০ মিনিটে যা করবেন

কোথায় গুলি লেগেছে, কী ধরনের গুলি, কত দ্রুত চিকিৎসা পাওয়া গেছে—এসবের ওপর নির্ভর করে আহত ব্যক্তির জীবন ঝুঁকি বাড়ে বা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন