পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের প্রধান খাদ্য হলো ভাত। ধান থেকে চাল, চাল থেকে ভাত। ভাত ছাড়া এশিয়া অঞ্চলের মানুষের চলেই না। বিশেষ করে বাংলাদেশিদের বেশিরভাগ মানুষের অভ্যাস তিনবেলা ভাত খাওয়ার। কিন্তু সম্প্রতি কিছু গবেষণায় এমন এক তথ্য উঠে এসেছে যা আমাদের চিরচেনা এই খাবারের প্রতি নতুন করে ভাবাচ্ছে। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক গবেষণা ও প্রতিবেদনে চালের ভেতর আর্সেনিকের উপস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যেসব দেশের মানুষ চালের ওপর নির্ভর করে, তাদের জন্য বিষয়টি সত্যিই চিন্তার।চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘হেলদি বেবিস ব্রাইট ফিউচারস’ একটি প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম ছিল “হোয়াট’স ইন ইয়োর ফ্যামিলি’স রাইস?” এই গবেষণায় চালের ভেতরে থাকা ভারী ধাতব উপাদান পরীক্ষা করে দেখা হয় এবং যুক্তরাষ্ট্রজুড়ে বাজার থেকে সংগৃহীত ১৪৫টিরও বেশি চালের নমুনায় উচ্চমাত্রার আর্সেনিক পাওয়া যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।চালে আর্সেনিকের উপস্থিতি নতুন কোনো সমস্যা নয়। বহু বছর ধরে বিজ্ঞানীরা চালে বিষাক্ত এই রাসায়নিকের উপস্থিতি কমানোর উপায় খুঁজে পেতে কাজ করছেন। প্রায় সব চালেই আর্সেনিক থাকে। আর্সেনিক একটি প্রাকৃতিক রাসায়নিক। মাটি, পানি, বায়ু—সব জায়গাতেই আর্সেনিক থাকে। এটি মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। ধান চাষ করার সময় জমিতে আর্সেনিক জমা হয় এবং গাছের মাধ্যমে মাটি থেকে আর্সেনিক চালে প্রবেশ করে।আর্সেনিকের স্বাস্থ্যঝুঁকি: আর্সেনিক হলো এক ধরনের প্রাকৃতিক উপাদান যা মাটি ও পানিতে পাওয়া যায়। এর মধ্যে অজৈব আর্সেনিক সবচেয়ে ক্ষতিকর। যখন কৃষিজমিতে আর্সেনিক-দূষিত পানি ব্যবহার করা হয়, তখন ধান গাছ সেই পানি শোষণ করে নেয় এবং আর্সেনিক জমা হয় চালের দানায়। যেহেতু ধান চাষের জন্য দীর্ঘ সময় ধরে জমি পানিতে ডুবিয়ে রাখা হয়, তাই অন্য শস্যের তুলনায় ধানে আর্সেনিকের উপস্থিতি বেশি দেখা যায়।পুষ্টিবিদ মালিনা মালকানি বলেন, দীর্ঘদিন ধরে শরীরে অল্প অল্প করে আর্সেনিক জমা হলে তা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এর ফলে নানা ধরনের জটিল রোগ হতে পারে, যেমন:শিশুদের জন্য ঝুঁকি: আর্সেনিকযুক্ত খাবার শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত করতে পারে, যা তাদের শেখার ক্ষমতা এবং মনোযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।তবে কি ভাত খাওয়া বন্ধ করতে হবে? আর্সেনিকের ভয়াবহতা থেকে এখন অনেকেই ভাবতে পারেন ভাত খাওয়া ছেড়ে দিতে হবে কিনা। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভাত খাওয়া একেবারেই ছেড়ে দেয়ার দরকার নেই। তবে কিছু সহজ উপায় মেনে চললে ঝুঁকি অনেকটাই কমানো যায়। এগুলো হলো:রান্নার পদ্ধতি বদলান: ভাত রান্নার সময় প্রচুর পানি ব্যবহার করুন এবং রান্না শেষে ভাতের মাড় ফেলে দিন। এতে চালের প্রায় ৪০ থেকে ৬০ শতাংশ আর্সেনিক বের হয়ে যায়।চালের ধরন বেছে নিন: বাসমতি বা জেসমিন চালের মতো কিছু চালে তুলনামূলকভাবে আর্সেনিক কম থাকে। তাই খাদ্যতালিকায় এগুলো রাখুন।খাবারে বৈচিত্র্য আনুন: শুধু ভাতের ওপর নির্ভর না করে, মাঝে মাঝে কোইনোয়া, বার্লি, গম বা ভুট্টাজাতীয় খাবার খান। এতে শরীরে আর্সেনিক জমার সুযোগ কমে যাবে।শাক-সবজি বেশি খান: আঁশযুক্ত খাবার শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে দিতে সাহায্য করে।আর্সেনিক-ঝুঁকি নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া জরুরি। সমস্যার মূল সমাধান হলো নিরাপদ পানি দিয়ে চাষাবাদ করা। পাশাপাশি সরকারেরও উচিত এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া। মনে রাখতে হবে, আর্সেনিকের ক্ষতি তাৎক্ষণিকভাবে বোঝা যায় না, বরং ধীরে ধীরে তা শরীরে প্রভাব ফেলে। তাই সচেতন হওয়া খুব গুরুত্বপূর্ণ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটঘরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
আটঘরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

পাবনার আটঘরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছানিম হোসেন (১৬) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চাঁদভা ইউনিয়নের লক্ষণপুর Read more

গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে নির্যাতনের পর হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের Read more

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে, মোতায়েন থাকবে সেনা-পুলিশ
খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে, মোতায়েন থাকবে সেনা-পুলিশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এভারকেয়ার থেকে সংসদ ভবনে নেয়া হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব Read more

চার দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ
চার দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার (১৮ জুলাই) সকাল Read more

শেষ টেস্টে ভারতীয় দলে পান্তের বদলী এন জগদিশান
শেষ টেস্টে ভারতীয় দলে পান্তের বদলী এন জগদিশান

ডান পায়ে চিড় ধরা পড়ায় শেষ টেস্টে ভারতের স্কোয়াডে যে ঋষভ পান্ত থাকছেন না, তা জানা ছিল আগেই। ম্যানচেস্টার টেস্টে Read more

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে কোনো বিদেশি চাপ নেই: প্রেস সচিব
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে কোনো বিদেশি চাপ নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন কমিশন বারবার বলেছে—আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। এ বিষয়ে সরকারের ওপর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন