বরিশাল বিএম কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের জিরো পয়েন্ট থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিলে ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, ছাত্র অধিকারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশ নেন।তবে ছাত্রদল এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়নি। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘বিএম কলেজ এক সময় রাজনীতিবিদ তৈরীর আতুর ঘর হিসেবে পরিচিত ছিলো। এ কলেজ থেকে অসংখ্য ছাত্র নেতা দেশের রাজনীতিতে অবদান রেখে চলেছেন।’অথচ দীর্ঘ দুই যুগের বেশী সময় অতিবাহিত হলেও বিএম কলেজ ছাত্র সংসদ বাকসুর নির্বাচন দিতে পারেনি কলেজ প্রশাসন। যে কারণে এখান থেকে কোনো নেতৃত্ব তৈরী হয়নি। এছাড়া ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় কলেজে শিক্ষার্থীদের ন্যায্য দাবী আদায়ে কোনো প্লাটফর্ম নেই। শিক্ষার্থীদের দাবী আদায়ের জন্য নেতৃত্ব গঠনের জন্য দ্রুত নির্বাচনের দাবী জানান তারা।উল্লেখ, ২০০২ সালে সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী অংশ নেয়। নির্বাচনে চার দলীয় জোট সমর্থিত সেন্টু-বাদল-নেয়ামুল পরিষদ বিজয়ী হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সবজির রাজ্যে চাষিদের স্বপ্ন ভেঙেছে টানাবৃষ্টি
সবজির রাজ্যে চাষিদের স্বপ্ন ভেঙেছে টানাবৃষ্টি

সবজির রাজ্য হিসেবে পরিচিত যশোর। এখানে উৎপাদিত সবজির দেশ-বিদেশে সুনাম রয়েছে। চলতি মৌসুমে বৃষ্টিপাতের কারণে সবজি ক্ষেত ও বীজতলা নষ্ট Read more

বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্বাস্থ্য Read more

প্রেম নয়, যে কারণে রিতা বেগমের বাসায় চীনা নাগরিক
প্রেম নয়, যে কারণে রিতা বেগমের বাসায় চীনা নাগরিক

দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর দয়ারপাড়া গ্রামে সম্প্রতি এক চীনা নাগরিকের আগমন ঘটেছে। স্থানীয় রিতা বেগমের বাসায় অবস্থান করছেন লি ছোয়াচো Read more

খাবার-টাকার লোভে দুই শিশুকে ধর্ষণ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা
খাবার-টাকার লোভে দুই শিশুকে ধর্ষণ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা

বরগুনার তালতলী উপজেলায় মো. মোকলেছ মোল্লা (৫৯) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবেশী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই Read more

আবারও ‘বাংলাদেশি’ হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের অনেক মুসলমান বাসিন্দা
আবারও ‘বাংলাদেশি’ হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের অনেক মুসলমান বাসিন্দা

গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ 'বাংলাদেশি' ধরার যে অভিযান চলছে, সেই প্রক্রিয়াতেই আটক করা হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদেরও। Read more

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু, ট্রাকচালক গ্রেপ্তার
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু, ট্রাকচালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক কাশেমকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার (১৮ আগস্ট) সকালে নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন