বরগুনার তালতলী উপজেলায় মো. মোকলেছ মোল্লা (৫৯) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবেশী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই দিনে তালতলী থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী দুই শিশুর পরিবার।বুধবার (২২ অক্টোবর) বেলা ১১ টার দিকে তালতলী উপজেলার বাসিন্দা দশ বছর এবং নয় বছর বয়সী দুই কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী দুই শিশুর বাবা এবং মা বাদী হয়ে এ মামলা দুটি করেন।মামলার আসামি মো. মোকলেছ মোল্লা উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা এলাকার মৃত আব্দুল মোল্লার ছেলে।দশ বছর বয়সী শিশুটির বাবার দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আসামি মোকলেছ মোল্লা একই এলাকার বাসিন্দা এবং প্রতিবেশী। তিনি ওই এলাকার ছোট-ছোট মেয়েদের বিভিন্ন সময় টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতেন। গত ৪ অক্টোবর দুপুরের দিকে ভুক্তভোগী শিশুটিকে বাড়ির সামনে দেখে খাবারের লোভ দেখিয়ে মোকলেছ মোল্লা তার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে নিজ ঘরের বারান্দায় ওই শিশুটিকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।নয় বছর বয়সী ভুক্তভোগী অপর আরেক শিশুর মায়ের দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আসামি মোকলেছ মোল্লা বিভিন্ন সময় ভুক্তভোগী শিশুটিকে কুপ্রস্তাব দিতেন। এক পর্যায়ে গত ৬ অক্টোবর বিকেলে ভুক্তভোগী শিশুটির মা শিশুটিকে বাড়িতে রেখে স্বামীর সঙ্গে স্থানীয় একটি বাজারে ঔষধ কিনতে যান। এ সময় ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে মোকলেছ মোল্লা ঘরে প্রবেশ করে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই দুই শিশুর পরিবারের সদস্যরা ধর্ষণের বিষয় জানতে পেরে প্রতিবেশী মোকলেছ মোল্লাকে অভিযুক্ত করে তালতলী থানায় পৃথক দুটি ধর্ষণ মামলা দায়ের করেন।এ বিষয়ে তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী দুই শিশুকে ধর্ষণ সংক্রান্ত পরীক্ষা করতে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আদালতের মাধ্যমে তাদের জবানবন্দি নেয়া হবে। পাশাপাশি এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাথা কেটে সৎ ভাইদের বিরুদ্ধে মামলা, স্বাক্ষীরা বললেন ‘আমরা কিছুই জানি না’
মাথা কেটে সৎ ভাইদের বিরুদ্ধে মামলা, স্বাক্ষীরা বললেন ‘আমরা কিছুই জানি না’

বরগুনার তালতলীতে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মরিয়ম বেগম নামের এক নারীর বিরুদ্ধে নিজেই নিজের মাথা ‘কেটে’ সৎ ভাইদের Read more

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬,৪৯১
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬,৪৯১

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫৮ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার Read more

বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা
বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা

দিনাজপুরের বিরামপুরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে (৩২) অপহরণ করে বনের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রধান আসামি আলমগীর হোসেনকে (৩৯) Read more

সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার কিশোর আব্দুল্লাহ খান পায়েলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২৬ মে) বিকেলে Read more

পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত
পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে যাওয়ায় এক পরিবারের ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির সামনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে সড়ক পারাপারের সময় বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা (৬০) নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন