নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে বরযাত্রীবাহী স্পিডবোট ডুবে নারীশিশুসহ চারজনের নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আরও দুজনের মরদেহ ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার করে।রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পৌনে নয়টার দিকে পাঁচহাট গ্রামের কিনারায় মরদেহ দুটো ভাসতে দেখেন খোঁজ করে স্থানীয়রা। উদ্ধারকৃত দুইজন হলেন- স্বপন মিয়ার সাত বছর বয়সের শিশুকন্যা লায়লা ও বর রানা মিয়ার বোন শিরিন (১৮)।এর পূর্বে গতকাল শনিবার দুপুরে উষামনি নামের পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার হয়। এই নিয়ে গত দুই দিনে স্থানীয়দের সহযোগিতায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন সামসু মিয়ার এগারো বছরের মেয়ে সামিয়া।এর আগে গত শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য একটি স্পিডবোট ভাড়া আনা হয়েছিল। বোটটি বরযাত্রী রওনা হওয়ার আগ মুহূর্তে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১২ জন মিলে শুক্রবার বিকালে তারা ধনু নদীতে বিয়ের নিয়ম অনুযায়ী পানি কাটতে যায়। পরে পাচহাট আন্ধাইর গ্রামের ভীম জালের মাছ ধরা নৌকার সঙ্গে ধাক্কা খেলে মাঝ ধরার নৌকার মাঝি স্পিডবোট থামাতে বলে। পরে বোটে ওঠে চালকের সঙ্গে ধস্তাধস্তি করতে থাকে। এসময় বোটটি ডুবে গেলে আটজন সাঁতরে অন্য নৌকায় ও তীরে ওঠেন এবং এ ঘটনায় নারীশিশুসহ চারজন নিখোঁজ হন, তাদের মধ্যে এ পর্যন্ত তিনজন উদ্ধার করা হয়েছে।নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, গত দুই দিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা মরদেহ উদ্ধারে কাজ করছে। ইতিমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট
পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বলে Read more

সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল
সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল

 আগামী ১ জুলাই থেকে সরকারি কাজে একজন দিনমজুর দৈনিক সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন। গতকাল বৃহস্পতিবার (২২ মে) অর্থ Read more

ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ভরসা ট্রাক-পিকআপ
ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ভরসা ট্রাক-পিকআপ

পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ঈদ যাত্রায় দ্বিতীয় দিনের মতো নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। কিন্তু ঢাকা Read more

ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে বৃদ্ধের মৃত্যু
ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে  বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে জায়গা-জমির বিরোধে মারামারিতে চিকিৎসাধীন বৈকুন্ঠু নাথ (৭০)  নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে নগরীর একটি বেসরকারি Read more

কাতারে মার্কিন ঘাঁটিতে কর্মকর্তাদের ফেরাতে শুরু করল যুক্তরাষ্ট্র
কাতারে মার্কিন ঘাঁটিতে কর্মকর্তাদের ফেরাতে শুরু করল যুক্তরাষ্ট্র

কাতারে মার্কিন বিমানঘাঁটিতে নিরাপত্তা সতর্কতার স্তর হ্রাস করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) এ ঘাঁটিতে উচ্চ সতর্কতার জারি করা হয়। এর Read more

নাগরপুরে দ্রুতগতির বাসচাপায় ব্যবসায়ী নিহত, চালক পলাতক
নাগরপুরে দ্রুতগতির বাসচাপায় ব্যবসায়ী নিহত, চালক পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে জালনোট ও বিদেশী আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার(২১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর আদালত পাড়ায় বউ সাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন