চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ২৭ হাজার ৬৩৪ জন ছাত্র-ছাত্রী। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে চাকসু নির্বাচন কমিশন।এতে উল্লেখ করা হয়েছে, আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ১৬ তারিখ পর্যন্ত মনোনয়ন নেওয়া যাবে এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৭ তারিখ বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।এতে আরও বলা হয়েছে, চাকসু নির্বাচনে এবার কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এছাড়া ২০০ টাকা নগদ জমা দেওয়ার সাপেক্ষে রশিদসহ মনোনয়ন ফরম চাকসু অফিস থেকে সংগ্রহ করতে হবে। প্রত্যেক প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভরা মৌসুমেও ইলিশ না পেয়ে দোয়া ও মোনাজাত করলেন মেঘনার পাড়ের জেলেরা
ভরা মৌসুমেও ইলিশ না পেয়ে দোয়া ও মোনাজাত করলেন মেঘনার পাড়ের জেলেরা

চলছে বর্ষা মৌসুম। এমন বর্ষায় দেখা মিলে মেঘনা নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশের। কিন্তু, গেল দুই মাস ধরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা Read more

কুমিল্লায় ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত
কুমিল্লায় ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত

কুমিল্লার বুড়িচংয়ে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে খেলোয়াড় ও সমর্থকবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে পঞ্চম শ্রেণির Read more

শেখ হাসিনা পতনের বর্ষপূর্তিতে ঢাবি সাদা দলের বিজয় র‌্যালি
শেখ হাসিনা পতনের বর্ষপূর্তিতে ঢাবি সাদা দলের বিজয় র‌্যালি

ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান এবং স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষ্যে এক র‌্যালি করেছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের Read more

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো, নেওয়া হচ্ছে নিউইয়র্ক
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো, নেওয়া হচ্ছে নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে আটক হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাম মাদুরো ও তার স্ত্রী যুদ্ধজাহাজে আছেন। তাদের নিউইয়র্কে আনা হচ্ছে। সংবাদমাধ্যম ফক্স Read more

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সরকারের
সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সরকারের

সম্প্রতি সংগঠিত অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে সরকার। একইসঙ্গে সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার Read more

রণক্ষেত্র গোপালগঞ্জ, বিজিবি মোতায়েন
রণক্ষেত্র গোপালগঞ্জ, বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ এনসিপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসময় গোপালগঞ্জ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন