আগামী ১ জুলাই থেকে সরকারি কাজে একজন দিনমজুর দৈনিক সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন। গতকাল বৃহস্পতিবার (২২ মে) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।পরিপত্রে অনুযায়ী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, দপ্তর, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জরুরি সম্পাদনের জন্য সম্পূর্ণ সাময়িকভাবে দৈনিকভিত্তিতে নিয়োজিত শ্রমিকদের জন্য ‘দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী সরকার সাময়িক শ্রমিকের দৈনিক মজুরির হার পুনঃনির্ধারণ করেছে।ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় একজন শ্রমিকের মজুরি হবে ৮০০ টাকা। এতদিন এসব এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকের মজুরি ছিল ৬০০ টাকা আর অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি ছিল ৫৭৫ টাকা। সে ক্ষেত্রে নিয়মিত দক্ষ শ্রমিকের মজুরি বেড়েছে ২০০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি বেড়েছে ২২৫ টাকা। বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি করপোরেশন এলাকায় শ্রমিকের মজুরি বেড়ে দৈনিক ৭৫০ টাকা হয়েছে। এতদিন এসব এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকের মজুরি ছিল ৫৫০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি ছিল ৬০০ টাকা। সে ক্ষেত্রে নিয়মিত দক্ষ শ্রমিকের মজুরি বেড়েছে ১৫০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি বেড়েছে ২০০ টাকা। জেলা ও উপজেলা এলাকায় নিয়মিত দক্ষ এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি ধরা হয়েছে ৭০০ টাকা। এতদিন এসব এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকের মজুরি ছিল ৫৫০ টাকা, আর অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি ছিল ৫০০ টাকা ছিল। এক্ষেত্রেও মজুরি বাড়ছে ১৫০ থেকে ২০০ টাকা। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেহরানে মোসাদের গোপন ড্রোন কারখানা শনাক্ত
তেহরানে মোসাদের গোপন ড্রোন কারখানা শনাক্ত

ইরানের নিরাপত্তা বাহিনী রাজধানী তেহরানের উপকণ্ঠে একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে একটি গোপন ড্রোন এবং বিস্ফোরক তৈরির কারখানার খোঁজ পেয়েছে, Read more

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩

পুরনো গোলাবারুদ ধ্বংসের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে সোমবারের এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে Read more

ভূঞাপুরে ইউএনও কে হুমকি, যুবক আটক
ভূঞাপুরে ইউএনও কে হুমকি, যুবক আটক

টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওকে) অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করার অভিযোগে রানা (৩০) Read more

কারাম উৎসবে ঢোল-মাদলের তালে মাতোয়ারা আদিবাসীরা
কারাম উৎসবে ঢোল-মাদলের তালে মাতোয়ারা আদিবাসীরা

পায়ে আলতা, খোপায় বাহারি ফুল, হাতে করতাল, আর মুখরিত পরিবেশে ঢোল ও মাদলের তালে রিমঝিম নাচ—এভাবেই রাজশাহীর নওগাঁয় উদযাপিত হলো Read more

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসেন (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন