পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ঈদ যাত্রায় দ্বিতীয় দিনের মতো নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। কিন্তু ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।এদিকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাস না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক- পিকআপ করে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ। বৃহস্পতিবার (৫ জুন) সকালে গাজীপুর চৌরাস্তা, কোনাবাড়ী, চন্দ্রা, সালনা, রাজেন্দ্রপুর চৌরাস্তা, বাগেরবাজার ও মাওনা এলাকায় এমন দৃশ্য দেখা যায়। পুরুষের পাশাপাশি নারীরাও ট্রাক ও পিকআপে চড়ছেন জীবনের ঝুঁকি নিয়ে।জামালপুরে শামিম জানান, ১০ দিনের ছুটিতে বাড়িতে যাচ্ছি পরিবার নিয়ে ঈদ করতে। কয়েক ঘণ্টা হলো দাঁড়িয়ে আছি। বাসে অধিক ভাড়া চাচ্ছে, উপায় না পেয়ে ট্রাকে যাচ্ছি অল্প ভাড়ায়।বগুড়ার রিপন জানান, আমার পরিবারের সংখ্যা বেশি বাসে ডাবল ভাড়া চায়, যা দিয়ে যাওয়া সম্ভব না। তাই ট্রাকের খোঁজে ছিলাম পেয়েছি, কষ্ট হলেও ভাড়া কমে যেতে পারছি। সালনা হাইওয়ে থানার ওসি শওকাতুল আলম বলেন, আজ সব কারখানা ছুটি হয়েছে, বাসের পাশাপাশি অনেকে ট্রাক বা পিকআপ বেছে নিচ্ছে। তবে আমাদের প্রত্যেকটা পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। পিকআপে উঠা যাত্রীদের নামিয়ে দেয়া হচ্ছে। এছাড়া যানজট যেন না হয় এজন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুচ্ছে ভর্তি পরীক্ষা: বেরোবিতে বসছে ২২৪৭০ পরীক্ষার্থী
গুচ্ছে ভর্তি পরীক্ষা: বেরোবিতে বসছে ২২৪৭০ পরীক্ষার্থী

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের 'বি' (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা Read more

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ইস্তাম্বুলে পৌঁছেছে রাশিয়ার প্রতিনিধিদল
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ইস্তাম্বুলে পৌঁছেছে রাশিয়ার প্রতিনিধিদল

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৫ মে) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ Read more

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১১ জন। বৃহস্পতিবার (২১ Read more

আমি গরীব, এটাই আমার দোষ: চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা
আমি গরীব, এটাই আমার দোষ: চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

"আমার একটাই দোষ, আমি গরীব। আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, নিজের ইচ্ছায় জীবন ত্যাগ করলাম” এমনই আর্থিক অসচ্ছলতার কথা Read more

আমতলীতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত ৪
আমতলীতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত ৪

ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বরগুনার আমতলী এমইউ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গুরুতর Read more

নারায়নগঞ্জে ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ নিয়ে ভানুমতির খেল!
নারায়নগঞ্জে ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ নিয়ে ভানুমতির খেল!

নারায়ণগঞ্জের ফতুল্লায় নৌকা প্রতীকের এক ইউপি চেয়ারম্যানের বহিস্কারাদেশ প্রত্যাহার নিয়ে চলছে ভানুমতির খেল৷ বহিস্কারাদেশ প্রত্যাহারের চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন