গোপালগঞ্জ এনসিপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪ প্লাটুন সদস্য।বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে চার প্লাটুন বিজিবি।এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চেও এ হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।এরপর হামলা-ভাঙচুরের মধ্যেই গোপালগঞ্জের সমাবেশ মঞ্চে উপস্থিত হন এনিসিপির কেন্দ্রীয় নেতারা।দুপুর ২টার আগেই দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন। ২টা থেকে বক্তব্য দেওয়া শুরু করেন।সেখানে প্রথমে মাইক হাতে কথা বলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এরপর মাইক হাতে নিয়ে টানা স্লোগান দিয়ে সমাবেশস্থল মুখর করে রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু
কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা লুৎফর রহমান রাইন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের Read more

নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারের সময় কোটি টাকার মাদক জব্দ
নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারের সময় কোটি টাকার মাদক জব্দ

কুমিল্লার গোমতী নদীতে ককশীট ও কলাগাছের সঙ্গে বেঁধে পাচারের জন্য ভাসিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার (৩ অক্টোবর) Read more

প্রেমিকের সঙ্গে দেখা করতে বাসে উঠে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে কিশোরি
প্রেমিকের সঙ্গে দেখা করতে বাসে উঠে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে কিশোরি

প্রেমিকের সঙ্গে দেখা বাড়ি রংপুরের উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে যাত্রা করে ১০ম শ্রেণির এক ছাত্রী। বাসে ঘুমিয়ে পড়ায় ভুল করে ঢাকায় Read more

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঔষুধ ফার্মেসি কর্মচারীর আত্মহত্যা
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঔষুধ ফার্মেসি কর্মচারীর আত্মহত্যা

‘বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ'র ইবাদতই না করি’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এমন আবেগময় স্ট্যাটাসের তিন ঘন্টা পর বিশাল মিয়া Read more

মিরসরাইয়ে আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিএনপি নেতার মৃত্যু
মিরসরাইয়ে আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিএনপি নেতার মৃত্যু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আয়োজিত আনন্দ মিছিল শেষে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। Read more

নেপালে বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান সেনাপ্রধানের
নেপালে বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান সেনাপ্রধানের

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও শান্ত হয়নি নেপাল। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) জেন জিদের তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন