গোলাপগঞ্জে আলোচিত যুবদল কর্মী জসিম উদ্দিন রনি হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গোলাপগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রনির বড় ভাই বাহার উদ্দিন বলেন, ‘রনি হত্যার প্রধান আসামি রাজু লাইভে এসে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসছে না। আমি গোলাপগঞ্জ মডেল থানার ওসির সাথে যোগাযোগ করে কোন প্রতিকার পাচ্ছি না। আমি আজকের সংবাদ সম্মেলন থেকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে যদি আসামি গ্রেফতার না করা হয়, এলাকাবাসীকে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব।’ তিনি আরো বলেন, ‘আমার ভাই হত্যার বিচার পেতে গোলাপগঞ্জবাসীসহ সাংবাদিক, সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।’এ সময় পরিবারের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহত রনির মা রাসনা বেগম, সুমন আহমদ, কাওছার আহমদ, ফয়সাল আহমদ, আজিজ আহমদ, প্রমুখ।উল্লেখ্য, ১০ (আগস্ট) গোলাপগঞ্জে ফেসবুকে পোস্টের জেরে যুবদল নেতার হাতে রনি হোসাইন পৌর শহরের কদম গাছের তল নামক স্থানে খুন হন। এ হত্যার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু নামের এক নেতার জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার পর গুরুতর আহত রনিকে তার স্বজনরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে এ সময় কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। পরের দিন নিহত রনির ভাই বাদী হয়ে রাজুকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গফরগাঁওয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
গফরগাঁওয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ থেকে সবুজ মিয়া (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার রসুলপুর ইউনিয়নের Read more

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হানডা
বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হানডা

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হানডা।মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন Read more

টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)

এশিয়া কাপে আজ প্রথমবার মাঠে নামছে পাকিস্তান। ওমানের মুখোমুখি হবে দলটি। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টিও আজ।আর্চারিওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপবেলা ১১টা, সনি স্পোর্টস Read more

লোহাগাড়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা
লোহাগাড়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা

চট্টগ্রামের লোহাগাড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) আসরের নামাজের পর উপজেলার Read more

পিরোজপুরে নিজ বসতঘরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরে নিজ বসতঘরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বৈরামপুর গ্রামে নিজ বসতঘর থেকে রোকেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার Read more

আজ লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান
আজ লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রতীক্ষিত বৈঠক। আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনে ওয়ান-টু-ওয়ান বৈঠকে মিলিত হতে যাচ্ছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন