ভোলায় নিজ ছেলের হাতেই খুন হয়েছেন দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানী। এ ঘটনায় তার বড় ছেলে রেদোয়ানকে (১৭) আটক করেছে পুলিশ।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ৩টায় ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. শরীফুল হক।তিনি জানান, নোমানী হত্যাকাণ্ডের ঘটনার পরিবারের সকল সদস্যের পাশাপাশি তার ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তার ছেলের হাতে কাঁটা দাগ দেখে তাকে সন্দেহ করে পুলিশ হেফাজতে নেয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবাকে নৃশংসভাবে হত্যার দায় স্বীকার করেন রেদোয়ান। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরিটি বাড়ির পাশের খাল থেকে উদ্ধার করা হয়।তিনি আরও জানান, রেদোয়ানের চলাফেরা ছিল উশৃঙ্খল। সে মোবাইল ফোনে অনলাইন গেমে আসক্ত ছিল। তা নিয়ে নোমানী হুজুর ছেলেকে প্রায়ই শাসন করতেন। অতিরিক্ত শাসনের আক্রোশ থেকে বাবাকে খুন করার পরিকল্পনা করেন রেদোয়ান। বাবাকে হত্যার জন্য দেখতে থাকেন সাইকো মুভি। হত্যায় ব্যবহার করার জন্য দারাজ থেকে অর্ডার করেন একটি ছুরি।পুলিশ সুপার আরও জানান, স্বাধীন চলাফেরায় বাবার বাধায় পড়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন রেদোয়ান। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে রেদোয়ানকে ভোলার তজুমদ্দিন উপজেলার খাসের এলাকায় তার মামার বাড়িতে রেখে আসেন। সেখানে থেকে তিনি নিজ বাবার গড়া মাওলানা এনামুল হক হাফিজিয়া নুরানি মাদ্রাসায় পড়াশোনা করতেন। ছাত্র হিসেবে রেদোয়ান অত্যন্ত মেধাবী ছিলেন।তিনি আরও জানান, মামার বাড়ি থেকেই রেদোয়ান গেল ৪ সেপ্টেম্বর ভোর রাতে বাবাকে খুন করার পরিকল্পনা করেন। কিন্তু, দারাজ থেকে অর্ডার দেওয়া ছুরিটি আসতে দেরি হওয়ায় ৪ তারিখের পরিকল্পনা পণ্ড হয়। এরপর গেল ৫ সেপ্টেম্বর ছুরিটি হাতে পেলে হত্যার পরিকল্পনা অনুযায়ী একটি কালো শার্ট ও একটি টি-শার্ট এবং একটি ক্যাপ সংগ্রহ করেন। এরপর ৫ সেপ্টেম্বর তার মা নানা বাড়িতে বেড়াতে গেলে ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবাকে খুন করতে ভোলায় আসেন রেদোয়ান।পুলিশ সুপার আরও জানান, এশা’রের নামাজ শেষে যখন তার বাবা ঘরে প্রবেশ করেন, তখন রেদোয়ান ঘরের সিঁড়ির উপরে বসে বাবাকে খুন করার পূর্ণাঙ্গ পরিকল্পনা করেন। এরপর ঘরের দরজা নক দিলে তার বাবা জানতে চান দরজার ওই প্রান্তে কে? তখন ছেলে বলে, ‘বাবা, আমি রেদোয়ান, দরজা খোল।’ ঘরের দরজা খুলতেই বাবার বুকে ছুরি চালান রেদোয়ান। এরপর ভিতরে নিয়ে আরও ছুরি আঘাত করতে গেলে ছেলের কাছে মাফ চেয়ে বলেন, ‘বাবা, আমাকে মারিস না। আমাকে মাফ করে দে।’ কিন্তু, ছেলে বাবাকে খুন করতে অনড় ছিলেন। মুভির দেখা দৃশ্য অনুযায়ী বাবার পেটে ও ঘাড়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন ছেলে। এসময় ধস্তাধস্তিতে রেদোয়ানের হাতে ছুরি আঘাত হয় এবং হাতে থাকা তার মামার বাড়ির একটি ঘড়ি ছিঁড়ে পড়ে যায়। পরে, মানুষজন জড়ো হয়ে গেলে বাড়ির পিছনের খালে ছুরিটি ফেলে শার্ট ও ক্যাপ পরে পালিয়ে ওই দিন রাত ১১টায় মামার বাড়ি খাসের হাট পৌঁছান রেদোয়ান।উল্লেখ্য, গেল ৬ সেপ্টেম্বর রাত ৯টায় ভোলার চরনোয়াবাদ এলাকায় নিজ বাড়িতে খুন হন মাওলানা আমিনুল হক নোমানী। এরপর পুলিশ ঘটনা স্থল থেকে একটি টি-শার্ট, মাস্ক এবং একটি ঘড়ি উদ্ধার করে। সেই উদ্ধার হওয়া আলামত থেকে তার ছেলেকে তজুমদ্দিন থেকে গ্রেফতার করে পুলিশ।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে অনির্দিষ্টকালের অবরোধ, ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে অনির্দিষ্টকালের অবরোধ, ১৪৪ ধারা জারি

সম্প্রতি নানা ঘটনা ও সহিংসতাকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলায় আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে ১৪৪ ধারা জারি Read more

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। Read more

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

ভোলার লালমোহনে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উপজেলায় বিএনপি ও ১১ দলীয় জোটের (জামায়াতসহ) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। Read more

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের আবারও ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘিত হয়নি: প্রেস সচিব
গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘিত হয়নি: প্রেস সচিব

গোপালগঞ্জে সাম্প্রতিক ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শনিবার (১৯ জুলাই) কুমিল্লা Read more

ক্রিকেটকে বিদায় জানালেন চেতেশ্বর পুজারা
ক্রিকেটকে বিদায় জানালেন চেতেশ্বর পুজারা

ভারতের টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম চেতেশ্বর পুজারা। ডানহাতি এই ব্যাটসম্যান দেশের হয়ে এক শতাধিক টেস্ট ম্যাচ খেলেছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন