ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ থেকে সবুজ মিয়া (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি রসুলপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার হয়।  নিহতের বাড়ি পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলায় কাশিগঞ্জের খুরশানগর এলাকায়।  তার বাবার নাম মো. তৈয়ব উদ্দিন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছয়ানি রসুলপুর হিরালি মোড়সংলগ্ন একটি গাছের ডালে লুঙ্গি প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তির উলঙ্গ লাশ ঝুলে থাকতে দেখেন এলাকাবাসী। স্থানীয়দের ধারণা, তাকে অন্যত্র হত্যা করে মরদেহ এখানে এনে গাছের ডালে কে বা কারা ঝুলিয়ে রেখেছে। গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে যুবকের মর্মান্তিক মৃত্যু
ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে যুবকের মর্মান্তিক মৃত্যু

ভোলায় বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে এসে মিমরাজ (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ৩টায় ভোলার ইলিশা লঞ্চঘাট Read more

কলম্বো টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ভরাডুবি
কলম্বো টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ভরাডুবি

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দিনভর বৃষ্টির কারণে খেলা হয় মাত্র Read more

মেঘনায় ঝোপের দখলে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ
মেঘনায় ঝোপের দখলে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ

মেঘনায় ঝোপের রাজত্বে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ‘মাছে-ভাতে বাঙালি’ শতাব্দীপ্রাচীন এই প্রবাদের বাস্তবতা আজ হারাতে বসেছে। দেশের উন্মুক্ত জলাশয় ও নদীনির্ভর Read more

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ছয় ডিন
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ছয় ডিন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি ছয় ডিন পদত্যাগ করেছেন। পদত্যাগের দাবিতে গতকাল (রোববার) দিনভর বিক্ষোভ, উপাচার্য ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন