বহিরাগতদের দ্বারা ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে বোমা মেরে উড়িয়ে দেওয়ার এবং শিক্ষকদের হাত-পা ভেঙে গাছে ঝুলিয়ে রাখার হুমকির প্রতিবাদে কলেজের অধ্যক্ষ আমরণ অনশনে বসেছেন। এ সময় তার সঙ্গে কলেজের আরও অনেক শিক্ষক ও কর্মচারী অনশনে অংশ নেন।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বহিরাগতদের বিচার ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে তারা আমরণ অনশনে বসেন। এ ছাড়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান।অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, ‘শিক্ষার মান ও নান্দনিক পরিবেশের কারণে ময়মনসিংহের মধ্যে এটি অন্যতম সেরা কলেজ। আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্য দেখিয়ে আসছে। কিন্তু কলেজ প্রাঙ্গণে বহিরাগতদের বিচরণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিছু দুষ্কৃতকারী তা অমান্য করে শিক্ষার পরিবেশ নষ্ট করছে। তাদের কথা হচ্ছে, তারা যা চাই তাই করতে দিতে হবে। তাদের কারণে কলেজের সম্পদ নষ্ট হচ্ছে এবং চুরিও বাড়ছে। কলেজের নিরাপত্তার স্বার্থে আমরা যখন এদের বাধা দিচ্ছি, তখন উল্টো আমাদের নানা রকম হুমকি দেওয়া হচ্ছে। তারা বলছে, কলেজে বোমা মেরে উড়িয়ে দেবে এবং শিক্ষকদের হাত-পা ভেঙে গাছে ঝুলিয়ে রাখবে।’তিনি আরও জানান, এ বিষয়ে গত ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু সমাধানের কোনো আশ্বাস না পাওয়ায় নিজেদের নিরাপত্তার স্বার্থে আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছি।শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বি. এম. আব্দুল্লাহ রনি বলেন, ‘কলেজ প্রাঙ্গণে বহিরাগতদের উৎপাত, শিক্ষকদের হুমকি এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কারণে আমরা অধ্যক্ষের সঙ্গে আমরণ অনশনে বসেছি। ময়মনসিংহের অন্যতম সেরা একটি কলেজের নিরাপত্তা এভাবে নষ্ট হতে দেওয়া যায় না। দিন যত যাচ্ছে, তাদের আক্রমণাত্মক আচরণ আরও বাড়ছে। তারা কলেজ প্রশাসনের নিয়ম-কানুন মানতে চায় না এবং যা ইচ্ছা তাই করতে চায়।’রসায়ন বিভাগের শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, ‘বহিরাগত কিছু দুষ্কৃতকারীকে কলেজের নিরাপত্তার স্বার্থে তাদের প্রবেশে বাধা দেওয়ায় আমাদের নিয়মিত হুমকি দিচ্ছে। এমনকি শিক্ষক ও কর্মচারীদের হাত-পা ভেঙে গাছে ঝুলিয়ে রাখার হুমকি দিচ্ছে। তবে শিক্ষক এবং কর্মচারী সবার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া
ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া

মেলবোর্ন ও সিডনিতে ইহুদি-বিরোধী হামলার পিছনে ইরানের হাত থাকার অভিযোগ এনে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়া। তবে এখন পর্যন্ত ইরান Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপন Read more

আসন্ন নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার
আসন্ন নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। Read more

মিরসরাইয়ে স্কুলছাত্রের ওপর দুর্বৃত্তের হামলা
মিরসরাইয়ে স্কুলছাত্রের ওপর দুর্বৃত্তের হামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে নাস্তা আনতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক স্কুল শিক্ষার্থী। শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার পৌর সদরের পৌরসভা মার্কেটের Read more

‘সোজা আঙুলে ঘি না উঠে আঙুল বাঁকা করা হবে, তবুও আমাদের ঘি লাগবেই’
‘সোজা আঙুলে ঘি না উঠে আঙুল বাঁকা করা হবে, তবুও আমাদের ঘি লাগবেই’

বাংলাদেশ জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, আমরা আপনাদের চালাকি বুঝি। আপনাদের চালাকির ভিত্তিতেই দাবি আদায়ের পন্থাও Read more

বৈদ্যুতিক দুর্ঘটনায় গাফিলতি থাকলে ব্যবস্থা: ডিপিডিসি
বৈদ্যুতিক দুর্ঘটনায় গাফিলতি থাকলে ব্যবস্থা: ডিপিডিসি

যে কোনো বৈদ্যুতিক দুর্ঘটনায় কারোর অবহেলা থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিপিডিসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. এহছানুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন