গোপালগঞ্জে সাম্প্রতিক ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত TEDxComilla University ইভেন্টে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, ‘গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ছিল নিয়ন্ত্রিত ও সংযত। সেখানে কোনো ধরনের অতিরিক্ত বলপ্রয়োগ বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। সরকারের পক্ষ থেকে প্রতিটি ঘটনার উপর নজর রাখা হচ্ছে এবং আইনের সীমার মধ্যে থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’প্রেস সচিব আরও বলেন, ‘বর্তমান সরকার জনগণের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বা সহিংসতা উসকে দেয়, সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেই হয়।’উল্লেখ্য, গত সপ্তাহে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন নিহত ও অনেকে আহত হন। এ নিয়ে দেশ-বিদেশে নানা মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।এই প্রেক্ষাপটে প্রেস সচিবের বক্তব্যকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান স্পষ্ট করার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।তিনি আরও বলেন, ‘মানবাধিকার রক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। সরকার এ দুই দিকই সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।’TEDxComilla University অনুষ্ঠানে অংশগ্রহণের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘এই আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে নতুন চিন্তা ও উদ্ভাবনী ধারণায় অনুপ্রাণিত করবে। দেশ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুবি উপাচার্য ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, ওটটি প্ল্যাটফর্ম চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, সংগীতশিল্পী আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজসহ বিশিষ্টজনেরা।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খেজুর ও জায়নামাজ নিয়ে আদালতে মডেল মেঘনা আলম
খেজুর ও জায়নামাজ নিয়ে আদালতে মডেল মেঘনা আলম

রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে হওয়া মামলায় জব্দ করা মডেল মেঘনা আলমের ম্যাকবুক, ল্যাপটপ ও মোবাইল ফোনে রাষ্ট্রবিরোধী Read more

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ৪ নতুন মুখ
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ৪ নতুন মুখ

আগামী এক বছরের জন্য নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট(এনজেডসি)। এ তালিকায় জায়গা হয়নি অভিজ্ঞ কেইন উইলিয়ামসন ও Read more

‘দাগী’ সিনেমা দেখতে ভূঞাপুরে অস্থায়ী হল তৈরি করছেন নিশো ভক্তরা
‘দাগী’ সিনেমা দেখতে ভূঞাপুরে অস্থায়ী হল তৈরি করছেন নিশো ভক্তরা

টাঙ্গাইলের ভূঞাপুরে নেই কোনো সিনেমা হল। তাই প্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত সিনেমা দেখার তীব্র আগ্রহ ও ভালোবাসায় আবারও অস্থায়ী Read more

চালের বাজার আবারও চড়া, স্বস্তি মুরগি-ডিমে
চালের বাজার আবারও চড়া, স্বস্তি মুরগি-ডিমে

ইরি বোরোর নতুন চাল আসার পর রাজধানীর বাজারগুলোতে চালের দাম কিছুটা কমেছিল। তবে সে স্বস্তি বেশি দিন টিকলো না। ঈদের Read more

যুব বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
যুব বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

যুব বিশ্বকাপের ম্যাচ আছে আজ, যেখানে ভিন্ন ম্যাচে নামবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া রয়েছে এসএ টোয়েন্টির ম্যাচ।টেনিসঅস্ট্রেলিয়ান ওপেন১ম Read more

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক শহীদ সরওয়ার্দী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক শহীদ সরওয়ার্দী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন