দীর্ঘ দিন ধরে চরের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে প্রতিপক্ষরা এক কৃষককে কুপিয়ে তার শরীর থেকে একটি হাত ও পা বিচ্ছিন্ন করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলার মুলাদী উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষীপুর (কাঠেরপুল) এলাকায় ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম।এ ঘটনায় আরো দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে জানান পুলিশ।নিহত বাবুল বেপারী (৫৫) দড়িচর লক্ষীপুর গ্রামের বাসিন্দা মৃত গহর আলী বেপারীর ছেলে। আহত ভাতিজা আলীম বেপারী ও ভাইয়ের স্ত্রী রেশমা বেগমকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে নিহত কৃষকের লাশটিও পুলিশ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।এ বিষয়ে মুলাদী থানার ওসি সফিকুল ইসলাম বলেন, চরের সিকস্তি জমি নিয়ে স্থানীয় প্রতিপক্ষ করিম মল্লিকদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে করিম মল্লিক পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তারা পিটিয়ে ও কুপিয়ে বাবুল, আলীম ও রেশমাসহ কয়েকজনকে আহত করে। এদের মধ্যে বাবুল বেপারী মারা গেছে। অপর দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।কৃষক বাবুল বেপারীকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় নিহতের পরিবার হত্যার মামলা করার কথা জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকার
চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকারের অভিযোগে জুয়েল মহাজন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) তাকে Read more

জয়পুরহাটে স্নাতক সমমানের দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন
জয়পুরহাটে স্নাতক সমমানের দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন ডিওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রী পাস কোর্স) করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন Read more

আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ
আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

কারিগরি ও উচ্চশিক্ষা নামে স্বতন্ত্র মন্ত্রণালয় এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ছয় দফা দাবিতে সারা দেশের ন্যায় আশুলিয়ার সড়কে বিক্ষোভ Read more

চীনের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
চীনের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বড় ধরনের বিস্ফোরণ ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ধূসর ও কমলা রঙের ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। Read more

অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিল মালয়েশিয়া
অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’ নামে একটি প্রোগ্রামের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যা ১৯ Read more

এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি
এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে হলো দুই বিভাগ। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার (১২ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন