মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’ নামে একটি প্রোগ্রামের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যা ১৯ মে থেকে শুরু হয়ে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।এই সাধারণ ক্ষমা কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় তাদের দেশে ফিরে যেতে পারবেন। যেখানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে না এবং তাদের সামান্য কিছু জরিমানা দিয়ে মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন।শুক্রবার (১৬ মে) পুস্পানিতাপুরি পুত্রজায়ার দে সেরি এন্ডন হলে অনুষ্ঠিত মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ২০২৪ সালের চমৎকার পরিষেবা পুরস্কার অনুষ্ঠানে এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল।এসময় তিনি বলেন, তার মন্ত্রণালয় বিদেশি প্রতিনিধি, নিয়োগকর্তা এবং বিদেশি সম্প্রদায়ের সকল পক্ষকে এই তথ্য ব্যাপকভাবে প্রচার করার এবং শেষ তারিখের আগে দ্রুত অংশগ্রহণের জন্য উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন যাতে করে শেষ মুহূর্তের ভিড় এড়ানো যায়।এই সাধারণ ক্ষমা কর্মসূচির অধীনে, বৈধ পাস ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং ওয়ার্ক পারমিটের পাসের মেয়াদ শেষ হওয়ার পরেও অতিরিক্ত সময় থাকার জন্য অবৈধ অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে। তবে, পাসের শর্ত লঙ্ঘনের জন্য ৩০০ রিঙ্গিত ধার্য করা হয়েছে বলেও জানান তিনি।এছাড়াও, আবেদনকারীদের প্রতিটি ইস্যুর জন্য ২০ রিঙ্গিত মূল্যের একটি বিশেষ পাস ফি দিতে হবে এবং ১৮ বছরের কম বয়সি বিদেশি শিশুরা যারা অতিরিক্ত সময় ধরে অবস্থান করছে বা বৈধ পাস ছাড়া দেশে আনা হয়েছে তাদের কম্পাউন্ড থেকে অব্যাহতি দেয়া হবে, তবে তাদের একই বিশেষ পাস ফি দিতে হবে।দেশের আইনের শাসন ও নিরাপত্তা জোরদার করার অঙ্গীকারের  সঙ্গে সঙ্গতি রেখে, তার মন্ত্রণালয় দেশে অবৈধ অভিবাসীদের নির্মূলের প্রচেষ্টায় কোনো আপস করবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২
কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলা ̄খিলা Read more

জীবননগরে ভৈরব নদের প্রবল স্রোতে ভেঙে গেল ২টি ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ
জীবননগরে ভৈরব নদের প্রবল স্রোতে ভেঙে গেল ২টি ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ

ভারি বৃষ্টিপাতের কারণে জীবননগর উপজেলার সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে পানির প্রবল স্রোতে এবার ভেঙে পড়েছে সন্তোষপুর গ্রামে প্রবেশের একমাত্র ব্রিজটি।প্রবল Read more

গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় আমরান (১৬) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের Read more

ভারত আগুন নিয়ে খেলছে: হিনা রব্বানী
ভারত আগুন নিয়ে খেলছে: হিনা রব্বানী

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের রূপ ধারণ করেছে। দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর এবার বাস্তবিকই পাকিস্তানের Read more

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

আগামী পাঁচদিনের মধ্যে অর্থাৎ ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন