ভাঙ্গন বিধ্বস্ত সিরাজগঞ্জের চৌহালীতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে যমুনার বিভিন্ন চরে বাল্বহেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময়ে বাল্বহেডসহ ১জনকে আটক করে নৌ পুলিশ ।শুক্রবার (১২সেপ্টেম্বর ) সকালে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও আনসার বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে চৌবারিয়া ভূতের মোড় এলাকায় কাটার মেশিন দিয়ে নদীর তলদেশ হতে অবৈধভাবে বালু কেটে বাল্বহেড দিয়ে পরিবহন করে নিয়ে যাওয়ার সময় একজন অপরাধীসহ বাল্বহেড আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪(খ) ধারায় অপরাধ করায় উক্ত আইনের ১৫(১) ধারায় ৫,০০,০০০/- অর্থদণ্ড, অনাদায়ে ৩(তিন) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামীকে সাজা পরোয়ানামূলে থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।আটককৃত আসামি হলো, বরিশাল বিভাগের উজিরপুর উপজেলার মিজানুর রহমানের ছেলে মো: মাহফুজ হাওলাদার ২৯ । এছাড়াও আটক হওয়া বল্গগেটের বালু তাতক্ষণিকভাবে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১০৬০০/- টাকা (ভ্যাট ট্যাক্সসহ ১৩২৫০/-) বিক্রয় করে সরকারি কোষাগার জমা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে।এসময় চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির আইসি মো: ফিরোজ উদ্দিন, সিএ ইউসুফ আলীসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
