ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে একটি কবরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কবরটির চারপাশের প্লাস্টিকের বেড়া পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামে একটি কবরে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আরশেদ আলী ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় তিনি দেখতে পান একটি কবরের চারপাশে স্থাপিত প্লাস্টিকের বেড়ায় আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভাতে সক্ষম হন। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে মুয়াজ্জিন আরশেদ আলী সামান্য আহত হন।স্থানীয় মুজিবুর রহমান জানান, ক্বারী সিরাজুল ইসলাম বকুল মারা গেছেন এক বছরেরও বেশি সময় আগে। তিনি ছিলেন সৎ ও ভালো মানুষ। তার কবরে এভাবে আগুন লাগানো অত্যন্ত নিন্দনীয় ও নেক্কারজনক কাজ।এ ঘটনায় মরহুমের ছোট ছেলে জাকারিয়া বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ পাশের বাড়ির দাদার চিৎকারে ঘুম ভেঙে ঘর থেকে বের হয়ে দেখি দাদা আমার বাবার কবরের আগুন নেভাচ্ছেন। কে বা কারা কেন এমন করলো, কিছুই জানি না।এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এটি একটি পূর্বপরিকল্পিত নিন্দনীয় কাজ হতে পারে। তারা অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসিতে ভারতের নালিশ
দুই পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসিতে ভারতের নালিশ

ক্রিকেট মাঠে লড়াইয়ে যেমন উত্তেজনা থাকে, তেমনি মাঠের বাইরেও ভারত ও পাকিস্তানের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই খবরের শিরোনাম হয়। চলতি এশিয়া Read more

এবার স্বর্ণের দামে নতুন মোড়
এবার স্বর্ণের দামে নতুন মোড়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার প্রায় অপরিবর্তিত ছিল। এর পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে—বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান Read more

এবার আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি স্পেনের
এবার আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি স্পেনের

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে স্পেন। এমনকি ভূখণ্ডটিতে বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে বৈশ্বিক Read more

‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের
‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত ঘেঁষে অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অবৈধ অভিবাসী শনাক্ত, আটক Read more

তেলআবিবের আকাশে হঠাৎ হাজার হাজার কাক, আতঙ্কে ইসরাইলিরা
তেলআবিবের আকাশে হঠাৎ হাজার হাজার কাক, আতঙ্কে ইসরাইলিরা

ইসরাইলের তেলআবিবের আকাশ হঠাৎ করেই এক অপার্থিব ও ভয়ার্ত রূপ ধারণ করেছে। গত মঙ্গলবার শহরের আকাশ উড়তে দেখা যায় হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন