ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে স্পেন। এমনকি ভূখণ্ডটিতে বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে বৈশ্বিক খেলাধুলার প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।একইসঙ্গে দেশটি ইসরায়েলের সঙ্গে প্রায় এক বিলিয়ন ইউরোর অস্ত্রচুক্তিও বাতিল করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলকে বৈশ্বিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়াকে যেমন ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর বৈশ্বিক ক্রীড়া থেকে বাদ দেওয়া হয়েছিল, ইসরায়েলকেও তেমন শাস্তির মুখে পড়া উচিত।সোমবার নিজের সমাজতান্ত্রিক দলের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সানচেজ বলেন, গাজায় হামলার পরও ইসরায়েলের বৈশ্বিক ক্রীড়ায় অংশগ্রহণ নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।তিনি প্রশ্ন তোলেন, “ইউক্রেন আক্রমণের পর রাশিয়াকে কেন বহিষ্কার করা হলো, আর গাজা আক্রমণের পর কেন ইসরায়েলকে বহিষ্কার করা হবে না? বর্বরতা শেষ না হওয়া পর্যন্ত রাশিয়া বা ইসরায়েল— কেউই কোনো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।”তার বক্তব্যের একদিন আগে মাদ্রিদে অনুষ্ঠিত ভুয়েল্তা আ এস্পানিয়া সাইক্লিং রেসের শেষ পর্বে ইসরায়েলি দল ইসরায়েল-প্রিমিয়ার টেকের অংশগ্রহণের প্রতিবাদে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে। এসময় পুলিশি অভিযানে সংঘর্ষে ২২ জন আহত হন, দুইজনকে আটক করা হয়।এর আগে গত সপ্তাহে স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া একই আহ্বান জানিয়ে বলেছিলেন, ২০২২ সালে রাশিয়ার দলগুলোর ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ইসরায়েলের ক্ষেত্রেও সেই নীতি অনুসরণ করা উচিত। তিনি এটিকে “দ্বিচারিতা” হিসেবেও আখ্যায়িত করেন।এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাআর সানচেজকে “ইহুদিবিদ্বেষী ও মিথ্যাবাদী” বলে সমালোচনা করেছেন। তবে কেন গাজায় গণহত্যার বিরুদ্ধে সমালোচনাকে ইহুদিবিদ্বেষ বলা হচ্ছে, তা তিনি ব্যাখ্যা করেননি।মানবাধিকারকর্মীদের অভিযোগ, ইসরায়েল প্রায়ই ‘ইহুদিবিদ্বেষ’ অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ফিলিস্তিনবিরোধী নীতির সমালোচনা দমিয়ে রাখে।এর আগে গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে নেতানিয়াহু ওই আদালতকে ইহুদিবিদ্বেষী আখ্যা দিয়েছিলেন।এদিকে শুধু ক্রীড়া নয়, সামরিক খাতেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে স্পেন। বার্তাসংস্থা এএফপি’র হাতে যাওয়া সরকারি নথি অনুযায়ী, স্পেন প্রায় ৭০০ মিলিয়ন ইউরোর (৮২৪ মিলিয়ন ডলার) একটি অস্ত্রচুক্তি বাতিল করেছে। এই চুক্তি ছিল ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের রকেট লঞ্চার কেনার জন্য।চুক্তিটি ২০২৩ সালের অক্টোবরে স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু তা বাতিল করায় সাম্প্রতিক মাসগুলোতে স্পেন ইসরায়েলের সঙ্গে প্রায় এক বিলিয়ন ইউরোর (১.২ বিলিয়ন ডলার) অস্ত্রচুক্তি বাতিল করেছে। এর আগে গত জুন মাসে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল–এর সঙ্গেও আরেকটি বড় চুক্তি বাতিল করা হয়েছিল।এ বিষয়ে এখনও এলবিট বা রাফায়েল আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। ইসরায়েলি দৈনিক হারেৎজ অবশ্য জানিয়েছে, তারা এখনো কোনো চুক্তি বাতিলের আনুষ্ঠানিক নোটিশ পায়নি। স্পেন বা ইসরায়েল, কোনো সরকারই এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানায়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিল ভারত
ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিল ভারত

ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমের জন্য ব্যবহার হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু Read more

মহান মে দিবসের প্রবন্ধ প্রতিযোগিতায় দেশের তৃতীয় সেরা নোবিপ্রবির অর্পা
মহান মে দিবসের প্রবন্ধ প্রতিযোগিতায় দেশের তৃতীয় সেরা নোবিপ্রবির অর্পা

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের রচনা Read more

হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা
হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ ক্ষেত্রে হজ এজেন্সি এবং এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ Read more

খানসামায় পানি নিষ্কাশন বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী
খানসামায় পানি নিষ্কাশন বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া কায়েমপুর শাহপাড়ায় সরকারি পাকা রাস্তার কালভাটের দুই মোখায় জোরপূর্বক বালু ফেলে দিয়ে পানি প্রবাহ বন্ধ করার Read more

ঝালকাঠির বাসন্ডা নদীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার
ঝালকাঠির বাসন্ডা নদীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার

ঝালকাঠির বাসন্ডা নদীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হারুন অর রশিদ এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে Read more

বাতাসে বিষ, দক্ষিণ এশিয়ায় বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ: বিশ্বব্যাংক
বাতাসে বিষ, দক্ষিণ এশিয়ায় বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ: বিশ্বব্যাংক

দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বায়ুদূষণে জনস্বাস্থ্য ও অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি ডেকে আনছে। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও ভুটান এই পাঁচ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন