ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলি দখলকৃত এলাকায় সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।শুক্রবার (১২ সেপ্টেম্বর) আল-মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানান।ইয়াহিয়া সারি বলেন, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট বৃহস্পতিবার একটি ‘প্যালেস্টাইন-২’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলকৃত নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। বিবৃতিতে অভিযানটিকে সফল বলে বর্ণনা করা হয়েছে এবং এ হামলার ফলে বহু ইসরাইলি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।সারি বলেন, তাদের ড্রোন ইউনিট অতিরিক্ত দুটি অভিযান চালায়: যার একটিতে দুটি ড্রোন ব্যবহার করে এলাত (উম্ম আল-রাশরাশ) সংলগ্ন রামন বিমানবন্দরে, আরেকটিতে একটি ড্রোন দিয়ে নেগেভের আরেকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।বিবৃতিতে হামলাগুলোকে গাজায় ইসরাইলি কর্মকাণ্ড ও ইয়েমেনের ভূখণ্ডে আক্রমণের প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হয়েছে। সারি জোর দিয়ে বলেন, ইয়েমেন ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং ইসরাইলি আগ্রাসনের জবাব দেওয়ার সামর্থ্য রাখে। এর আগে হুথি আনসারুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেন, ইয়েমেনের পাল্টা অভিযান ইসরাইলি দখলকৃত ভূখণ্ডে দখলদার বাহিনী ও চরমপন্থি বসতি স্থাপনকারীদের জন্য আর কোথাও নিরাপদ রাখবে না।হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি গণমাধ্যম সম্পর্ক পরিচালক আবদুল্লাহ আল-আহনুমি বৃহস্পতিবার বলেন, রাজধানী সানার তাহরির স্কোয়ারে নাগরিকদের লক্ষ্য করে চালানো জায়নিস্ট শাসনের  ‘ভয়াবহ অপরাধ’ কোনোভাবেই জবাবহীন থাকবে না।তিনি আরও জোর দিয়ে বলেন, ইয়েমেনের পাল্টা হামলা সামরিক ঘাঁটি, বিমানবন্দর, বসতি স্থাপনকারীদের সমাবেশ ও অন্যান্য সংবেদনশীল স্থাপনাকে লক্ষ্য করবে।আবদুল্লাহ আল-আহনুমি ইয়েমেনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি অপরাধের দ্রুত ও যথাযথ জবাব দেওয়ার অঙ্গীকার করেন। বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া হবে জায়নিস্ট সমাবেশগুলোকে লক্ষ্য করে হামলা চালানো, তারা যেখানে থাকুক না কেন—বসতিতে, বিমানবন্দর লাউঞ্জে কিংবা অন্য কোথাও’।আল-আহনুমি জোর দিয়ে বলেন, ‘শত্রু বুঝতে হবে আমাদের জনগণের রক্ত মূল্যবান, আর এটি ঝরানো হলে আরও শক্তিশালী প্রতিশোধমূলক হামলার সূত্রপাত ঘটবে’।এই বিবৃতি আসে একদিন পর, যখন ইসরাইলি যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জওফ প্রদেশে একাধিক বিমান হামলা চালায়, যাতে প্রায় তিন ডজন বেসামরিক নাগরিক নিহত ও আরও ১৩০ জনের বেশি আহত হয়।ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের হামলায় সানার তাহরির পাড়ার বাড়িঘর, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০তম সড়কের একটি চিকিৎসাকেন্দ্র এবং জওফ প্রদেশের রাজধানী হাজমের সরকারি ভবন লক্ষ্যবস্তু হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন: নাছির
কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন: নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে আনা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক Read more

কালিয়াকৈরে ১২ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা
কালিয়াকৈরে ১২ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

গাজীপুরের কালিয়াকৈরের আন্দার মানিক পশ্চিমপাড়া এলাকায় (১২) বছরের শিশু ধর্ষণের অভিযোগে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।উপজেলার আন্দারমানি এলাকায় নওশের আলীর বিরুদ্ধে Read more

এএফসি অনূর্ধ্ব-২৩: ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-২৩: ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের

সাতবারের মতো এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে নেমেছে বাংলাদেশ। আগের ছয়বার কখনও মূল পর্বে উঠতে না পারা লাল-সবুজের দলের Read more

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ৩২ বস্তা টাকা, চলছে গণনা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ৩২ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৪টি লোহার দানবাক্স খোলা হয়েছে। এতে মিলেছে ৩২ বস্তা টাকা। Read more

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে জকোভিচ
ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে জকোভিচ

প্যারিস অলিম্পিকের পর থেকেই খুব একটা ছন্দে ছিলেন না সময়ের সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ। প্যারিস অলিম্পিকে সোনা জেতার পর Read more

মিশরে নোট লিখে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা
মিশরে নোট লিখে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী রিয়াজ উদ্দিন আত্মহত্যা করেছেন। বুধবার (৯ জুলাই) কায়রোর আব্দু বাসা এলাকায় নিজ ভাড়া বাসায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন