ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে আনা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসুর উদয়ন স্কুল ভোট কেন্দ্রের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নাছির উদ্দীন নাছির বলেন, ‘ডাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে অসত্য আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন। তাদের আচরণ দেখে মনে হচ্ছে তারা শিবিরের প্রার্থীদের পক্ষে কাজ করছেন।’তিনি আরও বলেন, ‘আচরণ বিধি মেনে আমরা ভোট কেন্দ্র থেকে ১০০ মিটার দূরে ছাত্রদলের বুথ বসিয়েছি। কিন্তু আমরা দেখছি শিবিরের কর্মীরা ভোট কেন্দ্রের কাছেই তাদের প্রচার চালাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ রয়েছেন।’এসময় সুষ্ঠু ভোট আয়োজনের জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১
নাটোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) ভোরে বনপাড়া-হাটিকুমরুল Read more

দক্ষিণ চীন সাগরে ভারত-ফিলিপাইনের প্রথম যৌথ সামরিক মহড়া
দক্ষিণ চীন সাগরে ভারত-ফিলিপাইনের প্রথম যৌথ সামরিক মহড়া

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া চালিয়েছে ভারত ও ফিলিপাইন। দুই দিনব্যাপী এই নৌ মহড়াটি শুরু Read more

কুড়িগ্রামে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির, তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস
কুড়িগ্রামে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির, তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

ঘন কুয়াশা, আর হিমশীতল বাতাসে গত পাঁচ দিন ধরে উত্তরের জেলা কুড়িগ্রামে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে  Read more

‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি, একটু বিশ্রাম চাই’
‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি, একটু বিশ্রাম চাই’

'অতিরিক্ত পড়াশোনার চাপে চিরকুটে ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালবাসার প্রতিদান Read more

আদানি গ্রুপের ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ, অনুসন্ধানে দুদক
আদানি গ্রুপের ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ, অনুসন্ধানে দুদক

বিদ্যুতের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে ৪০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন