সাতবারের মতো এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে নেমেছে বাংলাদেশ। আগের ছয়বার কখনও মূল পর্বে উঠতে না পারা লাল-সবুজের দলের সামনে এবারও শুরুটা আশাব্যঞ্জক হলো না। স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভিয়েত ত্রি স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। ম্যাচের ১৫ মিনিটে এনগোক মাই ও ৮২ মিনিটে ভিকটরের গোলে জয় নিশ্চিত করে ভিয়েতনাম।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে ভিয়েতনাম। ১৫ মিনিটে ফি হোয়াংয়ের পাস থেকে বাঁ দিক দিয়ে ঢুকে গোল করেন এনগোক মাই। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ গোল ঠেকাতে পারেননি। প্রথমার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও কাজের কাজ হয়নি।বিরতির পর বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু পরিবর্তন আনেন, মাঠে নামান মিরাজুল ও পিয়াসকে। তবে তাতেও বদলায়নি ম্যাচের দৃশ্যপট। একের পর এক আক্রমণে বাংলাদেশ রক্ষণকে ব্যস্ত রাখে ভিয়েতনাম। বেশ কয়েকবার গোলবারে লেগে রক্ষা পায় বাংলাদেশ, কিন্তু শেষরক্ষা হয়নি। ৮৩ মিনিটে কর্নার থেকে লি ডুকের পাসে গোল করেন ভিকটর।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুর-৪ আসনে চার রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন বহাল
দিনাজপুর-৪ আসনে চার রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন বহাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির মনোনীত Read more

রাঙামাটিতে ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে সংবাদ সম্মেল
রাঙামাটিতে ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে সংবাদ সম্মেল

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপির) কর্তৃক প্রদত্ত ০৮ দফার বাস্তবায়ন না হওয়ায় আগামী ১৯ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি Read more

পয়লা বৈশাখে তৌহিদবাদী গণসংস্কৃতির দিকে ফিরে আসুন: হেফাজতে ইসলাম
পয়লা বৈশাখে তৌহিদবাদী গণসংস্কৃতির দিকে ফিরে আসুন: হেফাজতে ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে নব্য প্যগানবাদী সংস্কৃতির কারখানা হিসেবে আখ্যা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব Read more

প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ
প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। শুক্রবার (২২ আগস্ট) বিকেল Read more

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক খাদে পড়ে জামাল মোল্যা (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাত ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের Read more

ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর বিতরণ
ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর বিতরণ

নওগাঁর ধামইরহাট উপজেলায় দুইদিন ব্যাপি সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক এবং জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন