মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ পড়ার কারণেই কাতারে ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা—এমন দাবি করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। ব্রিটেনের আরবি গণমাধ্যম আশার্ক আল আওসাতের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এবং জুইশ ক্রনিকালস এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, কাতারে হামাস নেতাদের ফোন ট্র্যাক করে সেই অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে হামাস নেতারা অন্যত্র নামাজ পড়ার কারণে প্রাণে বেঁচে যান।মূলত, মঙ্গলবার কাতারে হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে একের পর বিমান চালায় ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি বন্ধ ইস্যুতে আলোচনার জন্য আবাসিক এলাকার একটি ভবনে অবস্থান করছিলেন হামাসের প্রধান খলিল আল হায়াসহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নেতারা।তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান হামাসের কিছু নেতারা। তাদের অবস্থান করা ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতি হয়নি হামাস নেতাদের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হামাস নেতাদের ফোন ট্র্যাক করে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। এরপরই চালানো হয় হামলা।তবে প্রশ্ন উঠেছে, কীভাবে প্রাণে বাঁচলেন হামাস নেতারা? বিভিন্ন গণমাধ্যম বলছে, মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ আদায় করতে যান তারা। মোবাইলের অবস্থান লক্ষ্য করে মিসাইল হামলা করা হয় ইসরায়েলি বিমান থেকে। অন্যত্র অবস্থানের ফলে বিমান হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা।ব্রিটেনের আরবি গণমাধ্যম আশার্ক আল আওসাত এই তথ্য জানায়। এতে বলা হয়, মূল ভবনটিতে ছিলেন না হামাস নেতারা। একই তথ্য জানায় ব্রিটেনের ইহুদিবাদী গণমাধ্যম জুইশ ক্রনিকালস।মোবাইল ফোন ট্র্যাক করে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার ঘটনা নতুন নয়। এর আগে ইরানেও একই কায়দায় হামলা চালায় ইসরায়েল, যাতে প্রাণ যায় হামাসসহ শীর্ষ ইরানি কর্মকর্তাদের।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পল্লী বিদ্যুতের গাফিলতিতে কৃষকের মৃত্যু
পল্লী বিদ্যুতের গাফিলতিতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির চরম গাফিলতির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন মিয়া (৪০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ Read more

এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু
এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু

এবার জেন-জি আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির রাজধানী লিমায় শনিবার (২০ সেপ্টেম্বর) সরকারবিরোধী শত শত বিক্ষোভকারীর Read more

গলাচিপায় ভোররাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১০টি দোকান
গলাচিপায় ভোররাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১০টি দোকান

ঘুম ভাঙার আগেই ভয়াল আগুনে পুড়লো গলাচিপা পৌরসভার কলেজপাড়া এলাকায় ১০টি দোকান। শনিবার (১২ এপ্রিল) ভোররাত ৪টার দিকে লাগা আগুনে Read more

নির্বাচনী প্রচারণায় জনতার হামলার মুখে পালালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
নির্বাচনী প্রচারণায় জনতার হামলার মুখে পালালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইকে লক্ষ্য করে বোতল ও পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েনোস আইরেসে নির্বাচনী প্রচারণা চালাতে Read more

১১ জানুয়ারি: নামাজের সময়সূচি
১১ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৭ পৌষ ১৪৩২ বাংলা, ২১ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন