দীর্ঘ ৪ মাস ১২ দিন পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১১টি লোহার দানবাক্স। এতে মিলেছে ২৮ বস্তা টাকা।শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টার দিকে জেলা প্রশাসক ফৌজিয়া খানম ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নেতৃত্বে মসজিদের ১১টি দানবাক্স ও একটি ট্রাঙ্ক থেকে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা।এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন পাগলা মসজিদ মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট ২৫০ জন ছাত্র এবং রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ৩২০ জন। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা ছাড়াও মসজিদ-মাদ্রাসার ৩০ জন কর্মকর্তা-কর্মচারীও অংশগ্রহণ করেছেন।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বছরের (৩০ নভেম্বর) সিন্দুক গুলো খোলা হয়েছিল। এ হিসেবে এবার ৪ মাস ১২দিন পর আবারও সিন্দুক খোলা হয়েছে। তখন রেকর্ড ২৯ বস্তায় ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া গেছে।জানা গেছে, প্রতি তিন থেকে চার মাস পর পর এই সিন্দুক খোলা হয়। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে এই মসজিদে দান করছেন। যারা দান করতে আসেন তারা বলে থাকেন, এখানে দান করার নাকি তাদের মনের আশা পূরণ হয়। ফলে দিন দিন বাড়ছে দানের পরিমাণ। এ টাকা দিয়ে ছয়তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামি কমপ্লেক্স নির্মাণ করা হবে।রূপালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, টাকাগুলো গুণতে সারাদিন লেগে যেতে পারে। হয়তো সন্ধ্যা বা তার পর জানা যাবে টাকার মোট পরিমাণ। ধারণা করা হচ্ছে, এবার পূর্বের সব রেকর্ড ভেঙে যেতে পারে। জনশ্রুতি আছে, এক সময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে। মুসলিম-হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায়। পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করে এলাকাবাসী।কিন্তু ওই সাধকের দেহাবসানের পর থেকে আশ্চর্যজনকভাবে এলাকা এমনকি দেশের দূর-দূরান্তের লোকজনের ভিড় বাড়তে থাকে। মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্ম-বর্ণের নারী-পুরুষ মানত নিয়ে আসেন এ মসজিদে। তারা নগদ টাকা-পয়সা, স্বর্ণ ও রুপার অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস-মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন।বর্তমানে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ জমির ওপর মসজিদটি গড়ে উঠলেও বর্তমানে মসজিদ কমপ্লেক্সটি ৩ একর ৮৮ শতাংশ জায়গা আছে। এ মসজিদের পরিধির সঙ্গে সঙ্গে বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্য।সংশ্লিষ্টরা জানান, মসজিদ-মাদ্রাসাসহ আকর্ষণীয় একটি ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এতে অর্ধলাখ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন। একইসঙ্গে পাঁচ হাজার মহিলারও আলাদাভাবে নামাজের ব্যবস্থা থাকবে। সেটির পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেয়া হয়েছে। তারা যাচাই-বাছাই করে ডিজাইন ও নকশা চূড়ান্ত করে দিলেই দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ শুরু হবে। এতে প্রাথমিক খরচ ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। কাজ শুরু হলে টাকা বাড়তেও পারে। জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, মসজিদের দ্বিতীয় তলায় টাকা গণনার কাজ শুরু হয়েছে। সাধারণত ৩ মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার মাহে রমজানের কারণে ৪ মাস ১২ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। এবার তাই একটি টিনের ট্রাঙ্ক যুক্ত করা হয়। আশা করা হচ্ছে, অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে যশোর রিজিয়নে মোতায়েন থাকবে ২৯ প্লাটুন বিজিবি
নির্বাচনে যশোর রিজিয়নে মোতায়েন থাকবে ২৯ প্লাটুন বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনটি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। Read more

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস

বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন লিটন দাস। তাকে দায়িত্ব দিয়েই সংযুক্ত আরব আমিরাত সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট Read more

ময়মনসিংহের ফুলপুরে ১০ বোতল ভারতীয় মদসহ আটক ২
ময়মনসিংহের ফুলপুরে ১০ বোতল ভারতীয় মদসহ আটক ২

ময়মনসিংহের ফুলপুরে ১০ বোতল ভারতীয় মাদকদ্রব্য সহ আটক ২ জন। আটক হওয়া ব্যক্তিরা হলেন শাহ আলম (৩০) ও আবুল কালাম Read more

ঢাকার বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৬ ইউনিট
ঢাকার বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৬ ইউনিট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট।শনিবার Read more

ফেইক আইডি থেকে অসুস্থতার খবরে বিভ্রান্ত চিত্রনায়িকা ববিতা
ফেইক আইডি থেকে অসুস্থতার খবরে বিভ্রান্ত চিত্রনায়িকা ববিতা

রুপালি পর্দা কাঁপানো এখন সিনেমা জগত থেকে অনেকটাই দূরে সত্তর দশকের সেরা অভিনেত্রী  ববিতা। অনেকে ভাবেন সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিতই Read more

বিশ্বকাপ বয়কট করলে ‘জিম্বাবুয়ে ছাড়া কেউ আমাদের সঙ্গে খেলবে না’
বিশ্বকাপ বয়কট করলে ‘জিম্বাবুয়ে ছাড়া কেউ আমাদের সঙ্গে খেলবে না’

বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন বছরই শুরু হয়েছে আলোচিত এক বিতর্ক দিয়ে। গত ডিসেম্বরে কলকাতা নাইট রাইডার্সের মিনি নিলামে রেকর্ড ৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন