বরগুনার পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারের ভেতরে দুর্ঘটনায় এক জেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত জেলেকে নিয়ে ট্রলারের মাঝি ও অন্য জেলেরা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত মোঃ ছিদ্দিক ভান্ডারি (৫০) পাথরঘাটা উপজেলার ৭নং ওয়ার্ডের হাড়িটানা এলাকার বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর সকাল ৮টায় ‘এফবি মা’ নামের একটি ফিশিং ট্রলার ১৭ জন জেলেকে নিয়ে পাথরঘাটা থেকে সমুদ্রে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাল টানতে গিয়ে অসতর্কতাবশত ছিদ্দিক ভান্ডারি ট্রলারের ভেতরে পড়ে যান। এতে তার মাথা, বুক ও হাতে গুরুতর আঘাত লাগে। কিছুক্ষণ পরেই তিনি মারা যান।ট্রলার মাঝি মোঃ জামাল জানান, সাগরে জাল ফেলার সময় ছিদ্দিক ভান্ডারি সিটকে ট্রলারের খোন্দলে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরবর্তী সময়ে তিনি ট্রলারের ভেতরেই মারা যান। পরে আমরা তাকে নিয়ে তীরে ফিরে এসেছি।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গরিবের কপালে নেই রুপালি ইলিশ
গরিবের কপালে নেই রুপালি ইলিশ

মোরা গরিব মানু, মোগো কপালে ইলিশ নেই। এগুলা খাবে বড়লোক মানু, আমরা না। এভাবেই আক্ষেপ করে বলেন বরগুনার আমতলীর চাওড়া Read more

বরিশালে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বরিশালে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

বরিশাল নগরীর বাজার রোডে অবস্থিত খাজা মইনুদ্দিন মাদ্রাসার ছাদ থেকে পড়ে শেখ রাফি (১২) নামের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ৭৫ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ৭৫ ফিলিস্তিনি নিহত

ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একই পরিবারের ১৬ সদস্যসহ অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।শনিবার (০৭ জুন) আলজাজিরার এক Read more

বোমার ভয়ের চেয়েও ক্ষুধায় কাতর গাজাবাসী
বোমার ভয়ের চেয়েও ক্ষুধায় কাতর গাজাবাসী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মানবিক সংকট। এমন পরিস্থিতিতে  গাজায় ফিলিস্তিনি Read more

পরকীয়া প্রেমিকাকে ঘরে রাখতে না পেরে বসতঘরে আগুন!
পরকীয়া প্রেমিকাকে ঘরে রাখতে না পেরে বসতঘরে আগুন!

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরকীয়া সম্পর্কের প্রেমিকাকে বাড়িতে রাখতে না দেওয়ায় স্বামী নিজ বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছেন- এমন অভিযোগ উঠেছে ওমর ফারুক Read more

টাঙ্গাইলে নেই আইসিইউ, ৪০ লাখ মানুষের চিকিৎসা বঞ্চনা
টাঙ্গাইলে নেই আইসিইউ, ৪০ লাখ মানুষের চিকিৎসা বঞ্চনা

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেই। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ কক্ষ থাকলেও তা বন্ধ রয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন