ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একই পরিবারের ১৬ সদস্যসহ অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।শনিবার (০৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গাজায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ভবনটি ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।ফিলিস্তিন সিভিল ডিফেন্স-এর মুখপাত্র মাহমুদ বাসেল আল জাজিরাকে বলেন, গাজা সিটির সাবরা এলাকায় শনিবার ভোরে কোনোরকম সতর্কতা বা আগাম ঘোষণা ছাড়াই ভবনটিতে হামলা চালানো হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ গণহত্যা … একটি বেসামরিক লোকজনভর্তি ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে।বাসেল আরও জানান, ওই ভবনের নিচে প্রায় ৮৫ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় বাসিন্দা হামেদ কাহিল বলেন,“আমরা ঘুম থেকে উঠলাম বোমার শব্দে, ধ্বংস, চিৎকার এবং আমাদের ওপর পাথর পড়ছিল। ঈদুল আজহার দ্বিতীয় দিনে এই হামলা হয়। তিনি বলেন, এটাই দখলদারিত্বের চিত্র। ঈদের সকালে সন্তানদের হাসি দেখার পরিবর্তে আমরা এখন শিশু ও নারীদের মরদেহ টেনে বের করছি।ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা এই হামলায় আসআদ আবু শারিয়াকে হত্যা করেছে। তারা দাবি করে, তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন ইসরায়েল আক্রমণে অংশ নিয়েছিলেন এবং তিনি মুজাহিদিন ব্রিগেডের প্রধান ছিলেন।হামাস এক বিবৃতিতে আসআদ আবু শারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এই হামলায় তার ভাই আহমেদ আবু শারিয়াও নিহত হন। বিবৃতিতে একে নাগরিকদের বিরুদ্ধে একের পর এক নৃশংস গণহত্যার অংশ বলে উল্লেখ করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ ইউপি সদস্য
বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ ইউপি সদস্য

দিনাজপুরের ঘোড়াঘাটে একযোগে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ জন ইউনিয়ন পরিষদের সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ Read more

আসন্ন রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান
আসন্ন রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান

সামনে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি বাড়বে, এতে আসন্ন রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না বলে আশা প্রকাশ করেছেন Read more

বিশ্ব এনেসথেসিয়া দিবস আজ
বিশ্ব এনেসথেসিয়া দিবস আজ

আজ ১৬ অক্টোবর, বিশ্ব এনেসথেসিয়া দিবস। এবারও বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। ১৮৪৬ সালের ১৬ অক্টোবর ডায়েটিল Read more

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার Read more

হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫৭৯২ জন
হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫৭৯২ জন

হামের প্রকোপে দেশজুড়ে বাড়ছে আতঙ্ক-উদ্বেগ আর মৃত্যু। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ জন মারা গেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন