জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে কারচুপি, জাল ভোট ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্ট সমর্থিত ‘সংশপ্তক পর্ষদ’ প্যানেল।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতিতে তারা অভিযোগ করেন, “এই নির্বাচন একটি পরিকল্পিত ভোট ডাকাতি। প্রশাসন ও শিবিরের ছত্রছায়ায় ভোটগ্রহণ প্রহসনে পরিণত হয়েছে।সংশপ্তক পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রী সংস্থার মেয়েদের জাল ভোটের একটি অভিযোগ পাওয়া গেছে ১৫ নম্বর ছাত্রী হল কেন্দ্রে। ভোট দেয়ার জায়গায় পূরণকৃত ব্যালট পাওয়া গেছে। শহীদ সালাম বরকত হলে ভোটার সংখ্যা ২৯৯ জন হলেও ভোটকেন্দ্রে মোট ব্যালট পেপার গিয়েছে ৪০০টি।ভোটার তালিকায় ছবি যুক্ত করা হয়নি। যেকেউ এসে ভোট দিয়ে যাচ্ছে। রফিক-জব্বার হলে তার প্রমাণও মিলেছে। প্রতিটি হলেই বিভিন্ন সংগঠনের বহিরাগতদের অবস্থান দেখা গেছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ পরিলক্ষিত হয়েছে। এছাড়া অন্যান্য অভিযোগও আমরা দেখতে পেয়েছি। এমতাবস্থায়, সংশপ্তক পর্ষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছে।পর্ষদের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জাকসুতে অংশগ্রহণকারী সকল প্যানেল ও শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে আরও বলা হয়, আসুন সকল ভেদাভেদ ভুলে এই অনিয়মের প্রশাসন ও ছাত্র শিবিরের এই ভোট ডাকাতির চক্রান্তকে সকলে একতাবদ্ধ হয়ে প্রতিহত করি। এর আগে একই দিন বিকেল ৪টার দিকে কারচুপির অভিযোগ তুলে জাকসুর ভোট বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেলও। একইসঙ্গে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে অনাস্থা প্রকাশ করেছে ছাত্র ইউনিয়নের (একাংশ) ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোসাদ্দেককে ‘সরি’ বললেন প্রধান নির্বাচক
মোসাদ্দেককে ‘সরি’ বললেন প্রধান নির্বাচক

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময় মোসাদ্দেক হোসেনকে নিয়ে দেওয়া এক মন্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী Read more

জয়পুরহাটে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক ১
জয়পুরহাটে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক ১

জয়পুরহাটে সীমান্তে অবৈধ যৌন উত্তেজক সিরাপসহ মাহফুজার রহমান (২৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের Read more

শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত
শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

যশোরের শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সৌরভ মন্ডল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়।শনিবার (২৪ Read more

ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম
ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার শফিউল ইসলাম। নিয়মিত ঘরোয়া লিগগুলোতে খেললেও, দীর্ঘদিন ধরে জাতীয় Read more

শ্রীনগরে আগুনে পুড়ে শয্যাশায়ী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
শ্রীনগরে আগুনে পুড়ে শয্যাশায়ী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামে আগুনে পুড়ে ছামেলা বেগম (৬৮) নামের এক অসুস্থ বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ Read more

বরিশালে দাফনের দুই মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন
বরিশালে দাফনের দুই মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় দাফনের দুই মাস পর আদালতের নির্দেশে পঞ্চম শ্রেণির পড়ুয়া শিশু শিক্ষার্থী জাহেদুল ইসলাম রিফাতের লাশ ময়নাতদন্তের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন