নানান শঙ্কা ও অনিশ্চয়তা শেষে নেপাল সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে তারা কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে অবতরণ করে।এর আগে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা হওয়ার পর বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তারা এবং সফরসঙ্গী সাংবাদিকরা সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। সকাল ৯টার মধ্যে পৌঁছানোর পর তারা দ্রুতই সব আনুষ্ঠানিকতা শেষ করে উড়োজাহাজে ওঠেন। নেপালের বিপক্ষে দু’টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশে। ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচের পর, দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সরকারের পতনের প্রেক্ষাপটে ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি বাতিল করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (ANFA)।সেই সঙ্গে বাড়তে থাকে নিরাপত্তা শঙ্কা। আন্দোলন ও সহিংসতার কারণে বাংলাদেশ দলের সদস্যদের টানা তিন দিন হোটেলেই অবস্থান করতে হয়। এমনকি একদিন হোটেল ঘিরে কিছু আন্দোলনকারী হামলার চেষ্টা চালায়। তবে হোটেল কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি সামাল দেয় এবং বুঝিয়ে বলে যে, সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই, শুধু খেলোয়াড় ও কর্মকর্তারা অবস্থান করছেন।সবশেষে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিশেষ ব্যবস্থায় ফুটবল দলকে দেশে ফিরিয়ে আনা হয়।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যৌতুক না দেওয়ায় গৃহবধূর চোখে মরিচের গুড়ি দিয়ে নির্যাতন
যৌতুক না দেওয়ায় গৃহবধূর চোখে মরিচের গুড়ি দিয়ে নির্যাতন

জমি কিনতে তিন লাখ টাকা যৌতুক দিতে রাজি না হওয়ায় স্বামী কালু হাওলাদার স্ত্রী শাহিনুর বেগমকে (৪০) চোখে মরিচের গুড়ি Read more

পাংশা থেকে নিখোঁজ তামিমের ছবি হাতে জাতীয় সংগীত গাইলেন তপু-হামজারা
পাংশা থেকে নিখোঁজ তামিমের ছবি হাতে জাতীয় সংগীত গাইলেন তপু-হামজারা

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের সপ্তম শ্রেণি পড়ুয়া ১৩ বছরের শিশু শিক্ষার্থী আব্দুলাহ ওরফে তামিমকে ২২ দিন ধরে Read more

‘কোনো কোনো দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি’
‘কোনো কোনো দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি’

বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি Read more

ধামইরহাটে জোড়া লাগানো সেই জমজ শিশুদের মৃত্যু
ধামইরহাটে জোড়া লাগানো সেই জমজ শিশুদের মৃত্যু

নওগাঁর ধামইরহাট উপজেলার জোড়া লাগানো সেই আলোচিত জমজ শিশুরা মারা গিয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন Read more

মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা
মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা

''তারুণ্যর ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৮ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে মাদারীপুরে Read more

সহপাঠীদের গোপন ছবি তুলে ‘সিনিয়র ভাই’কে পাঠান বাকৃবি ছাত্রী
সহপাঠীদের গোপন ছবি তুলে ‘সিনিয়র ভাই’কে পাঠান বাকৃবি ছাত্রী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের এক নারী শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীদের গোপনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন