রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের সপ্তম শ্রেণি পড়ুয়া ১৩ বছরের শিশু শিক্ষার্থী আব্দুলাহ ওরফে তামিমকে ২২ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২০ মে সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি তামিম।নিখোঁজ হওয়ার ২২ দিন পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই মঙ্গলবার (১০ জুন) বিকেলে সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচে বাংলাদেশ অধিনায়ক তপু বর্মন নিখোঁজ তামিমের ছবি হাতেই মাঠে প্রবেশ করেন। জাতীয় স্টেডিয়ামে দুই দেশের জাতীয় সংগীত চলাকালীন সময়েও তামিমের ফ্রেম করা ছবিটি হাতে ধরে রাখেন তপু।তামিম পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে সে সরিষা প্রেম টিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।এদিকে নিখোঁজের ঘটনায় তামিমের পরিবারে নেমে এসেছে গভীর শোক ও উৎকণ্ঠা। ছেলের খোঁজে দিন-রাত প্রহর গুনছেন মা-বাবা। একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার আশায় সর্বত্রই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এবার সেই নিখোঁজ তামিমের পরিবারের পাশে দাঁড়ালেন তপু-হামজারা। পরিবারকে মানসিক শক্তি জোগাতে এই উদ্যোগ।তামিমের বাবা মোঃ নজরুল ইসলাম বলেন, আমার ছেলে নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুঁজি করে না পেরে থানায় নিখোঁজ জিডি করেছি। আমি আমার তামিমকে ফিরে পেতে প্রশাসন ও সরকারের সাহায্য কামনা করছি।তামিম নিখোঁজের বিষয়ে পাংশা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ সালাহউ‌দ্দিন ব‌লেন, তামিমের বাবা বাদী হয়ে থানায় একটি নিখোঁজ জিডি করেছেন তামিমকে খুঁজে পেতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্রিকেটকে প্রতিটি অঞ্চলে সমানভাবে ছড়িয়ে দেওয়ায় লক্ষ্য: বুলবুল
ক্রিকেটকে প্রতিটি অঞ্চলে সমানভাবে ছড়িয়ে দেওয়ায় লক্ষ্য: বুলবুল

বাংলাদেশ ক্রিকেটকে তৃণমূল থেকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের অংশ হিসেবে Read more

ফটিকছড়িতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্কুলের ২২ শিক্ষার্থী বহিষ্কার
ফটিকছড়িতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্কুলের ২২ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামের ফটিকছড়িতে মারামারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। Read more

চুপিসারে বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ
চুপিসারে বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

জীবনের নতুন এক অধ্যায়ে পা দিতে চলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল Read more

ইয়েমেনে খেয়ে না খেয়ে থাকছেন পৌনে ২ কোটি মানুষ
ইয়েমেনে খেয়ে না খেয়ে থাকছেন পৌনে ২ কোটি মানুষ

দ্বন্দ্বে জর্জরিত ইয়েমেনের ১ কোটি ৭০ লাখের বেশি মানুষ খাদ্যাভাবে ভুগছেন, যারা খেয়ে না খেয়ে দিন যাপন করছেন। এর মধ্যে Read more

তারেক রহমানের খালাতো ভাই তুহিন অ্যাম্বুলেন্সে করে কারাগারে
তারেক রহমানের খালাতো ভাই তুহিন অ্যাম্বুলেন্সে করে কারাগারে

অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক ২ মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী Read more

ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন বুলবুল
ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন বুলবুল

আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে আজ পর্যন্ত নির্বাচন পেছানোর দাবিতে অবিচল ঢাকার ক্লাবগুলো। এই দাবিতে গতকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন