টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে এসে আব্দুল মুমিন (৩৫) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি পাবনা জেলার সাথিয়া উপজেলার বাসিন্দা।নিহতের লাশ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার ভোরে হলুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, উপজেলার হলুদিয়া গ্রামে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটে আসছিল। বুধবার রাতে মুমিনসহ আরো ২ জন ব্যক্তি ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। তাদের চলাফেরায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়, যে কারণে স্থানীয় লোকজন তাদেরকে নজরদারিতে রাখে। এক পর্যায়ে মুমিন হলুদিয়া গ্রামের জসীম উদ্দিনের ছেলে দুদু মিয়ার একটি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে। দুখু মিয়ার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে মুমিন হাতেনাতে ধরা পড়ে। ঘটনাস্থলে উত্তেজিত স্থানীয় লোকজন সেখানেই তাকে গণপিটুনি দেয়। এ সময় মুমিনের সাথে থাকা অপর দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে কৌশলে পালিয়ে যায়। স্থানীয়দের গণপিটুনির শিকার গুরুতর আহত অবস্থায় মুমিন ঘটনাস্থলে পড়ে থাকলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে গভীর রাতে ৮ দোকানে চুরি
বাউফলে গভীর রাতে ৮ দোকানে চুরি

পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) গভীর রাতে Read more

নির্বাচনে কোনো দলের সাথে আসন সমঝোতায় যাবে না হেফাজত
নির্বাচনে কোনো দলের সাথে আসন সমঝোতায় যাবে না হেফাজত

হেফাজতে ইসলাম দেশের পরবর্তী জাতীয় নির্বাচনে কোনো রাজনৈতিক জোট বা আসন সমঝোতায় অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের যুগ্ম Read more

জনসেবায় উদাহরণ স্থাপন করে ভূঞাপুর ছাড়লেন ইউএনও আবু আবদুল্লাহ খান
জনসেবায় উদাহরণ স্থাপন করে ভূঞাপুর ছাড়লেন ইউএনও আবু আবদুল্লাহ খান

টাঙ্গাইলের ভূঞাপুর ছাড়লেন জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান। মাত্র চার মাসের কম সময়ে দায়িত্ব পালন করেও Read more

রিয়াল থেকে বার্সেলোনায় যাচ্ছেন রদ্রিগো?
রিয়াল থেকে বার্সেলোনায় যাচ্ছেন রদ্রিগো?

বিশ্ব ফুটবলের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই দুই ক্লাবের মধ্যে সরাসরি খেলোয়াড় অদলবদল খুবই বিরল ঘটনা। Read more

উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি
উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি

উমরা পালন একটি ফজিলতপূর্ণ বিশেষ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সঙ্গে নতুন করে বান্দার সম্পর্ক তৈরি হয় এবং গুনাহ থেকে ক্ষমা Read more

শ্যামলী বাসে ইয়াবা পাচার, ৬ হিজড়া গ্রেফতার
শ্যামলী বাসে ইয়াবা পাচার, ৬ হিজড়া গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ছয়জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিকে আটক করেছে পুলিশ।রবিবার (১৩ জুলাই) বিকেলে পৌরসভার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন