পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বাজারে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার ওই বাজারের ব্যবসায়ীরা রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি যায়। গভীর রাতে একদল দুর্বৃত্ত আলাউদ্দিন মোল্লার মুদি দোকান, ফোরকান তালুকদারের বিকাশ, জাকির হোসেনের ফার্মেসী, আসাদুল তালুকদারের কীটনাশক, গণেশ দাসের মুদি, রহিম গাজীর সিমেন্ট, মালেক মৃধার মুদি ও রহমান গাজীর হার্ডওয়্যারের তালা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্স থেকে নগদ টাকা নিয়ে যায়। রোববার ভোরে বাড়ি থেকে বাজারে এসে দোকান খুলতে গিয়ে সবাই তালা ভাঙা দেখে হতবাক হয়ে যান। একাধিক ব্যবসায়ী বলেন, সম্প্রতি মাদকাসক্তদের আনাগোনা বেড়ে গেছে। সম্ভবত তারাই দোকানের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে টাকা চুরি করতে পারে। এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি
জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে ভারী বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে সেখানকার বৈষ্ণ দেবী মন্দিরে যাওয়ার পথে Read more

নিউইয়র্কে ট্রাম্পের সংবর্ধনায় অধ্যাপক ইউনূস
নিউইয়র্কে ট্রাম্পের সংবর্ধনায় অধ্যাপক ইউনূস

যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত Read more

‘ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ জিতবে’
‘ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ জিতবে’

মাঠে বাংলাদেশের ক্রিকেটেএক কঠিন সময় পার করছে। বলার মতো তেমন কোনো সাফল্য পাচ্ছে না টাইগার কিংবা টাইগ্রেসরা। রুষ দলের ওয়ানডে Read more

সিরাজদিখানে প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মুখে ৫০ লাখ টাকার লুট
সিরাজদিখানে প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মুখে ৫০ লাখ টাকার লুট

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল লুট করে Read more

অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা
অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যেসব অবকাঠামোগত সুবিধা দিচ্ছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান। দ্বিপাক্ষিক Read more

নওগাঁয় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি,বজ্রপাতে নিহত ১
নওগাঁয় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি,বজ্রপাতে নিহত ১

নওগাঁর পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় উপর দিযে আকস্মিক ঝড় বয়ে যায়। শনিবার (৪ অক্টোবর) বিকেলে প্রায় আধঘণ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন