টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক ও গুলশান থানার সাবেক (তদন্ত) ওসি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ ট্রেনিং সেন্টারে তাকে গ্রেপ্তার দেখানো হয়।ট্রেনিং সেন্টার সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তার নামে ঢাকায় আদালতে পিটিশন মামলা হয়। বুধবার সেই মামলার গ্রেপ্তারের ওয়ারেন্ট টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে আসে। পরে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।এ ব্যাপারে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ বলেন, ‘ওয়ারেন্ট আসার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে মির্জাপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে
রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির Read more

জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পেছাল
জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পেছাল

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি পিছিয়েছে। আগামী ৬ মে নতুন তারিখ নির্ধারণ Read more

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় একই পরিবারের মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা Read more

ট্রাক-অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষ, রাজমিস্ত্রী নিহত
ট্রাক-অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষ, রাজমিস্ত্রী নিহত

সিরাজগঞ্জের কাজীপুরে পাঠ্যপুস্তক বহনকারী ট্রাকের ধাক্কায় এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরও তিন ভ্যানযাত্রী মারাত্মক আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) Read more

বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন
বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

ময়মনসিংহে বড় ভাইয়ের দায়ের কোপে ছোটভাই খুন হয়েছে। নিহতের নাম লাল চাঁন (২২)।  এ ঘটনায় ঘাতক বড় ভাই জালাল উদ্দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন