রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (০৭ এপ্রিল) বেলা সা‌রে ১১টার দি‌কে রাজবাড়ী সদর আমলি আদালতে কাজী কেরাম‌ত আলীর পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। আদাল‌তের বিচারক মো. তাম‌জিদ আহ‌মেদ জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর আদেশ দেন ।এর আ‌গে গতকাল র‌বিবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবির) একটি দল। মামলার এজাহার থে‌কে জানা যায় গত বছরের ৩০ আগস্ট কাজী কেরামত আলী, তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকেও আসামি করা হয়। রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বড়পুল মোড়ে অবস্থানকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়।মামলায় অভিযোগ রয়েছে, সাবেক এমপি কেরামত আলীর নির্দেশে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে বোমা ও গুলি চালানো হয়। এ সময় অনেক আন্দোলনকারী গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়।আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক ব‌লেন, মামলার ২ নম্বর আসামি কাজী কেরামত আলী হুকুমের আসামি হিসেবে অভিযুক্ত। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।উল্লেখ্য, কাজী কেরামত আলী ছয়বার রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি একসময় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশিদের দিনে ২০টি স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট দে‌বে ইতা‌লি দূতাবাস
বাংলাদেশিদের দিনে ২০টি স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট দে‌বে ইতা‌লি দূতাবাস

বাংলাদেশি শিক্ষার্থীদের একদিনে সর্বোচ্চ ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের সীমা নির্ধারণ করেছে ঢাকাস্থ ইতা‌লি দূতাবাস। এ নিয়ম চলছে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। বৃহস্প‌তিবার Read more

বলরামপুরে পূর্বশত্রুতার জেরে গৃহবধুর বাড়িতে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বলরামপুরে পূর্বশত্রুতার জেরে গৃহবধুর বাড়িতে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার বলরামপুর এলাকায় মাহমুদা বেগম (৩০) নামের এক গৃহবধূর বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ Read more

চাকসুতে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন
চাকসুতে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেয়া কালি মুছে যাচ্ছে Read more

হিটলারের প্রশংসা করায় বিতর্কে মাস্কের এআই চ্যাটবট
হিটলারের প্রশংসা করায় বিতর্কে মাস্কের এআই চ্যাটবট

ইলন মাস্কের কোম্পানি এক্সএআই-এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক আবারও সমালোচনার মুখে পড়েছে। এবারের অভিযোগ, এই চ্যাটবট ইহুদিবিদ্বেষী বক্তব্য, ষড়যন্ত্র Read more

সরিষাবাড়ীতে মসজিদে যাতায়াতের রাস্তা নিয়ে হট্টগোল, লাশ দাফনেও বাধা
সরিষাবাড়ীতে মসজিদে যাতায়াতের রাস্তা নিয়ে হট্টগোল, লাশ দাফনেও বাধা

জামালপুরের সরিষাবাড়ীতে মসজিদে যাতায়াত রাস্তা নিয়ে সমাজবাসীর দুইপক্ষের মধ্যে হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমাজে মারা যাওয়া ব্যক্তির Read more

ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা: প্রধান উপদেষ্টা
ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা: প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার গত বছরের প্রবল আন্দোলনকে ভারত পছন্দ করেনি। ফলে ঢাকার ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতীয় মিডিয়ায় ‘ভুয়া’ প্রতিবেদন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন