টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক ও গুলশান থানার সাবেক (তদন্ত) ওসি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ ট্রেনিং সেন্টারে তাকে গ্রেপ্তার দেখানো হয়।ট্রেনিং সেন্টার সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তার নামে ঢাকায় আদালতে পিটিশন মামলা হয়। বুধবার সেই মামলার গ্রেপ্তারের ওয়ারেন্ট টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে আসে। পরে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।এ ব্যাপারে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ বলেন, ‘ওয়ারেন্ট আসার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে মির্জাপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে সাবেক ভাইস চেয়ারম্যান সুমন আটক
সিরাজদিখানে সাবেক ভাইস চেয়ারম্যান সুমন আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন Read more

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিএনপির অবস্থান জানালেন মঈন খান
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিএনপির অবস্থান জানালেন মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নির্বাচন কমিশন ও সরকার সিদ্ধান্ত নিতে পারে। Read more

ঢাকায় শীত শুরু কবে, জানালেন আবহাওয়াবিদ
ঢাকায় শীত শুরু কবে, জানালেন আবহাওয়াবিদ

গত বছর নভেম্বরে সারাদেশে হাড় কাঁপানো শীত লক্ষ্য করা গেলেও ঢাকায় সেরকম কিছু লক্ষ্য করা যায়নি। এবারেও নভেম্বরে শীতের প্রভাব Read more

অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গায় ৮৭২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গায় ৮৭২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গা জেলায় কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার নীচু এলাকার গ্রামগুলোতে বিভিন্ন ধরনের সবজি, আউশ ও আমন ধান, পাটসহ বিভিন্ন Read more

যুক্তরাষ্ট্রের হাতে ৫ কোটি ব্যারেল তেল তুলে দিচ্ছে ভেনেজুয়েলা
যুক্তরাষ্ট্রের হাতে ৫ কোটি ব্যারেল তেল তুলে দিচ্ছে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর এবার দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন