রাজশাহীর পুঠিয়ায় কলা বাগান থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ভ্যান চালকের নাম সোহেল (২৫)। সে একই উপজেলার জরমডাঙ্গ গ্রামের লিলতাব হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার (১০ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার কান্দ্রা (জেকের মোড়) সালামের কলা ক্ষেতে। তবে এটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পুঠিয়া ইউনিয়নের কান্দ্রা গ্রামের আব্দুস সালাম তার কলা বাগান পরিচর্যার জন্য কাজে যান। এ সময় তিনি তার কলা বাগানের মাঝখানে নিহত সোহেলের গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় দেখতে পান। এরপর তার ডাক-চিৎকারে স্থানীয় জনসাধারণ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি পুঠিয়া থানায় পুলিশকে জানান। এরপর পুঠিয়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।নিহতের পিতা লিলতাব হোসেন জানান, গতকাল মঙ্গলবার তার ছেলে সোহেল সারাদিন ভ্যান চালিয়ে সন্ধ্যার আগে বাড়িতে আসে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাতের খাবার খেয়ে সোহেল বাড়ির পাশে বাজারের দিকে যায়। রাত সাড়ে ৯টার দিকে তাকে ফোন করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর সকালে কলা বাগানে তার লাশ পাওয়া যায়। তবে তার বাবার দাবি, তার ছেলেকে কেউ হত্যা করে কলা বাগানে ফেলে রেখে গেছে।পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, বুধবার সকালে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাবা পুঠিয়া থানায় একটি মামলা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লামায় পর্যটকদের জীবন রক্ষায় সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা
লামায় পর্যটকদের জীবন রক্ষায় সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা

পার্বত্য বান্দরবানের লামা উপজেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় প্রায় ৬০টি পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে Read more

পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে একই পরিবারের ৪ জন দগ্ধ
পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে একই পরিবারের ৪ জন দগ্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসতঘরে পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। Read more

বাঘায় অস্ত্র, গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তর
বাঘায় অস্ত্র, গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তর

রাজশাহীর বাঘায় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ হেরোইনসহ রয়েল হোসেন (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। রোববার (৪ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা

বাঘাইছড়ির পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জনকে নগদ অর্থ, ঢেউ টিন ও চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার Read more

গাজীপুরে পুনর্বাসন কেন্দ্রে নিঃসঙ্গ ১২ সনাতন প্রবীণের বিষাদময় জীবন
গাজীপুরে পুনর্বাসন কেন্দ্রে নিঃসঙ্গ ১২ সনাতন প্রবীণের বিষাদময় জীবন

গাজীপুর সদর উপজেলার মনিপুর বিশিয়া কুড়িবাড়ী গিভেন্সি গ্রুপের বয়স্ক পুনর্বাসন কেন্দ্র (বৃদ্ধাশ্রম) প্রতিষ্ঠানে ঠাঁই হয়েছে ১৩১ জনের। সেখানে ১২ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন