সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা ১২৮ নম্বর লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে । এর দু’টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। আর ব্যাংকের কাছে আরেকটি চাবি আছে। আজ সকালে রাজস্ব গোয়েন্দারা সেই লকারটি জব্দ করে। পাশাপাশি শেখ হাসিনার নামে ১২ লাখ টাকা এবং তাঁর বোন শেখ রেহেনার যৌথ নামে আরও ৪৪ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।এর আগে, সাবেক এই প্রধানমন্ত্রীর অর্থসম্পদের বিষয়ে জানতে দেশের ৬৫টি ব্যাংককে চিঠি দেয়া হয়। সেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নামে অনুমোদিত লকার ও সম্পদের তথ্য জানতে চাওয়া হয়।পরে তার জবাবও দেয় বেশ কিছু ব্যাংক। সেই সূত্র ধরেই পূবালী ব্যাংকে লকারের তথ্য জানা যায়। অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয় আজ সকালে। ধারণা করা হচ্ছে, ব্যাংকের লকারে গোপন তথ্য সম্বলিত ফাইল, মূল্যবান দলিল ও অলংকার থাকতে পারে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার Read more

হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানাল ভারত
হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানাল ভারত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা Read more

বিশ্ব ধরিত্রী দিবস আজ
বিশ্ব ধরিত্রী দিবস আজ

আজ বিশ্ব ধরিত্রী দিবস। প্রতিবছর ২২ এপ্রিল পরিবেশ রক্ষা এবং পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই Read more

আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর
আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বাংলাদেশের রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। প্রতিদিনের তুলনায় Read more

দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে আপিল করলেন ডা. জোবাইদা
দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে আপিল করলেন ডা. জোবাইদা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন।মঙ্গলবার (১৩ মে) হাইকোর্টের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন