ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বুধবার (১০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেয়ার সময় এ অভিনন্দন জানান তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানাতে হবে। কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে। যেহেতু বহুদিন পর নির্বাচন হয়ছে। তিনি বলেন, আমার মতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডাকসু ভোটে অংশগ্রহণ করেনি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন।  সালাহউদ্দিন আহমদ বলেন, ডাকসু-চাকসু যাই হোক, এখানকার বিজয়ীদের কেউ কেউ বড় রাজনীতিবিদ হয়েছেন। কিন্তু অনেকেই এখনও সংগ্রাম করে যাচ্ছেন৷ এটাই হচ্ছে শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির পোস্টমর্টেম। ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে এ প্রসঙ্গে তিনি বলেন, বড় দল ছাড়া ডাকসু নির্বাচিতরা রাজনীতিতে ভালো করতে পারেনি। তিনি আরও বলেন, দেশের সামাজিক ও রাষ্ট্রীয় যে পরিবর্তন হয়েছে সেগুলো ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদের মাধ্যমেই হয়েছে।  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২৩টি পদেই বিজয়ী হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমাকে অপসারণ করা হয়নি, পদত্যাগ করেছি: এপিএস মোয়াজ্জেম
আমাকে অপসারণ করা হয়নি, পদত্যাগ করেছি: এপিএস মোয়াজ্জেম

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিবের Read more

মিরসরাইয়ে ৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৬ হাজার ৩’শ ৯৯
মিরসরাইয়ে ৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৬ হাজার ৩’শ ৯৯

সারাদেশে আগামীকাল ১০ এপ্রিল শুরু হতে যাচ্ছে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা ২০২৫। এবারে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি, দাখিল ও Read more

কিশোরকে বলাৎকারের অভিযোগে ৭৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার
কিশোরকে বলাৎকারের অভিযোগে ৭৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় কিশোরকে বলাৎকার করার অভিযোগে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্ত সৈয়দ মাহফুজ উন নবী খোকন সাতকানিয়া Read more

বাঘা শাহী মসজিদে ১১ বছর পর রাসায়নিক সংস্কার সম্পন্ন
বাঘা শাহী মসজিদে ১১ বছর পর রাসায়নিক সংস্কার সম্পন্ন

রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহাসিক বাঘা শাহী মসজিদে দীর্ঘ ১১ বছর পর রাসায়নিক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে ১৫ Read more

সকালের মধ্যে ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
সকালের মধ্যে ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৮ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (১৮ এপ্রিল) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন