শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। কিছু সময় পর শুরু হবে ভোট গণনা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আট কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।ভোট চলাকালে কেন্দ্রগুলোতে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে, কিছু ব্যালটে আগেই ক্রস চিহ্ন থাকার অভিযোগে ছাত্রদল ও ছাত্রশিবির একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তোলে। এছাড়াও বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল অভিযোগ করেছে, ভোটে নানা অনিয়ম হয়েছে।নির্বাচনের শেষ দিকে এসে ‘বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট’ সমর্থিত ভিপি প্রার্থী তাহমিনা আক্তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ১৮,৯৫৯ জন ছাত্রী এবং ২০,৯১৫ জন ছাত্র। ডাকসুতে ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন। ১৮টি হলে অনুষ্ঠিত হল সংসদ নির্বাচনে প্রতি হলে ১৩টি করে মোট ২৩৪টি পদের বিপরীতে লড়েছেন ১,০৩৫ জন প্রার্থী।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে সড়কে ডাকাতির সময় একজন নিহত, আটক ৪
শ্রীপুরে সড়কে ডাকাতির সময় একজন নিহত, আটক ৪

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতাখামাইর মাজারের পাশের সড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় একজন ডাকাত নিহত হয়েছেন এবং চারজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ Read more

ফের চালু হলো চীন-ভারত সরাসরি ফ্লাইট
ফের চালু হলো চীন-ভারত সরাসরি ফ্লাইট

পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে সরাসরি ফ্লাইট পরিষেবা চালু হলো চীন ও ভারতের মধ্যে।রোববার (২৬ অক্টোবর) Read more

মিটফোর্ডের ঘটনা আওয়ামী ফ্যাসিবাদের চেয়েও ভয়ংকর বর্বরতা: ফয়জুল করীম
মিটফোর্ডের ঘটনা আওয়ামী ফ্যাসিবাদের চেয়েও ভয়ংকর বর্বরতা: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনাকে ভিন্ন খাতে Read more

চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫টি বিদেশি জাহাজ
চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫টি বিদেশি জাহাজ

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় চলতি অর্থ বছরের প্রথম ১১৭ দিনে ২৫৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। এতে রাজস্ব আয় Read more

ওসমান হাদির মৃত্যু নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
ওসমান হাদির মৃত্যু নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন