নেপালে জেন জিদের ব্যাপক বিক্ষোভের জেরে হেলিকপ্টারে করে মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির সেনাবাহিনী।এর আগে মঙ্গলবার মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ঘরবাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।বিক্ষোভকারীরা এদিন ভৈসপতিতে মন্ত্রীদের বাসভবনে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী পার্লামেন্ট ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষার দায়িত্ব নিয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাময়িকভাবে সেনা শিবিরে নিরাপত্তা দেওয়া হচ্ছে।এদিকে, বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। প্রধানমন্ত্রী ওলি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বর্তমান সংকটের সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্য তিনি পদত্যাগ করেছেন। এর আগে বিক্ষোভকারীরা তার ব্যক্তিগত বাসভবনে অগ্নিসংযোগ করেন।দুর্নীতি ও বিভিন্ন সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সোমবার থেকে বিক্ষোভ-সংঘাতে উত্তাল হয়ে ওঠে গোটা নেপাল। সোমবার নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে ১৯ তরুণ বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। সরকার শক্ত হাতে বিক্ষোভ দমনের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভকারীরা বিভিন্ন রাজনৈতিক নেতার বাড়ি ও প্রধান দলগুলোর কার্যালয়ে হামলা চালায়। বিভিন্ন স্থানে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।মঙ্গলবার ললিতপুরে অবস্থিত দেশটির তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙের বাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। বৈসপতিতে অবস্থিত উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। সোমবার পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাসভবনেও হামলা চালানো হয়।বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি শেরবাহাদুর দেউবার বুদ্বানিলকণ্টায় অবস্থিত বাড়িতেও হামলার চেষ্টা করেন, তবে হামলার আগেই তাদের প্রতিহত করা হয়।খুমলটারে অবস্থিত প্রধান বিরোধী দল সিপিএন (মাওইস্ট সেন্টার)-এর চেয়ারম্যান পুষ্পকমল দাহালের বাসভবনেও ইটপাটকেল নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা।স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরেও বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী ও অন্যান্য নেতাদের বাড়ি-ঘরেও হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। সূত্র: কাঠমান্ডু পোস্ট, বিবিসিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে ট্রেনের স্প্রিং ভেঙে বগি বিকল, আহত ২
নাটোরে ট্রেনের স্প্রিং ভেঙে বগি বিকল, আহত ২

নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিন বগির স্প্রিং ভেঙে চাকার ওপর পড়ায় বিকল হয়ে যায় বগিটি। এতে Read more

হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট, বাঁশখালীতে আ.লীগ নেতা গ্রেপ্তার
হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট, বাঁশখালীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে উল্লাস প্রকাশের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে এক আওয়ামী লীগ নেতাকে Read more

ঢামেক হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর জন্ম
ঢামেক হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর জন্ম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক গৃহবধূ একসঙ্গে ছয়টি সন্তানের জন্ম দিয়েছেন। তবে জন্মের পরপরই এক নবজাতকের মৃত্যু হয়েছে। রোববার সকাল Read more

সরকারি পাঠ্যবই পাচারের চেষ্টা, প্রধান শিক্ষক পলাতক
সরকারি পাঠ্যবই পাচারের চেষ্টা, প্রধান শিক্ষক পলাতক

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে নতুন বছরের (২০২৫) সরকারি পাঠ্যবই পাচারের সময় একটি Read more

‘নির্বাচন বানচালে দিল্লিতে হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে এস আলম’
‘নির্বাচন বানচালে দিল্লিতে হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে এস আলম’

আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে বসে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এস আলম বলে অভিযোগ করেছেন Read more

গৌরনদীতে ঘুম ভাঙলেই চুরির খবর
গৌরনদীতে ঘুম ভাঙলেই চুরির খবর

বরিশালের গৌরনদীতে প্রতিনিয়ত ঘুম ভাঙলেই শোনা যাচ্ছে চুরির খবর। একাধিক চুরি হলেও চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোর গ্রেপ্তার না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন