পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে সরাসরি ফ্লাইট পরিষেবা চালু হলো চীন ও ভারতের মধ্যে।রোববার (২৬ অক্টোবর) ভারতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং মাইক্রোব্লগিং সাইট এক্স-এ এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। ইউ জিং লিখেছেন, বাস্তবেই চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে।ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিগো এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি রোববার কলকাতা থেকে চীনের গুয়াংঝুর উদ্দেশ্যে যাত্রা করেছে। এর পাশাপাশি, আগামী ৯ নভেম্বর থেকে সাংহাই-নয়াদিল্লি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল শুরু হবে। নতুন এই রুটগুলো পুনরায় বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।চলতি মাসের শুরুতে ইন্ডিগো এয়ারলাইন্স ঘোষণা করেছিল যে, ২৬ অক্টোবর থেকে তাদের এয়ারবাস এ৩২০নিও কলকাতা ও গুয়াংঝুর মধ্যে প্রতিদিন বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে। পরে তারা ১১ অক্টোবর নিশ্চিত করে যে, দুই দেশের যোগাযোগ আরও জোরদার করতে ১০ নভেম্বর থেকে দিল্লি ও গুয়াংঝুর মধ্যে দৈনিক সরাসরি ফ্লাইট শুরু হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাইমস হায়ারের ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল
টাইমস হায়ারের ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল

টাইমস হায়ার ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।সম্প্রতি টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিং প্রকাশিত Read more

গাজায় দুই বছর যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরাইল: হামাস
গাজায় দুই বছর যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরাইল: হামাস

দুই বছরের বেশি সময় ধরে ইসরাইল গাজায় গণহত্যা চালালেও কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে জানিয়ছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের Read more

মিয়ানমারে দুই বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলি, টেকনাফ সীমান্তে আতঙ্ক!
মিয়ানমারে দুই বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলি, টেকনাফ সীমান্তে আতঙ্ক!

কক্সবাজার টেকনাফ উপজেলার সীমান্ত সংলগ্ন মিয়ানমারের দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির বিকট শব্দে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।তথ্য নিয়ে যায়, Read more

এবার মিগ-২১ যুদ্ধবিমানকে চিরবিদায় জানাতে চলেছে ভারত
এবার মিগ-২১ যুদ্ধবিমানকে চিরবিদায় জানাতে চলেছে ভারত

ছয় দশকেরও বেশি সময় পর এবার ভারতীয় বিমানবাহিনী চিরবিদায় জানাবে ‘মিগ’ বিমানকে। বর্তমানে ২৩ নম্বর ‘প্যান্থার্স’ স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত ‘মিগ টোয়েন্টি Read more

ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সেই ব্যবস্থার দাবি এনসিপির
ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সেই ব্যবস্থার দাবি এনসিপির

গত তিনটি নির্বাচনে যে সব কর্মকর্তারা অনিয়মে জড়িত ছিলেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি-এনসিপি। আজ রবিবার নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন