আজ সকালে দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলন সারলেন বাংলাদেশ-নেপালের কোচ ও অধিনায়ক। তবে রাত হতেই জানা গেল, আগামীকাল দশরথ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে না দুই দল। প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে।বাধ্য হয়েই দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে।কেননা সামাজিক মাধ্যম বন্ধ করায় এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নেমেছে নেপালের ছাত্ররা। জেন জি- পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৯ জন মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে দেশটির সরকার কারফিউ জারি করেছে অস্থির সময় পার করা কাঠমাণ্ডুতে। তাই খেলোয়াড়দের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ম্যাচটি বাতিল করা হয়েছে।বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সবার আগে। আমরা ঢাকায় বাফুফে এবং কাঠমান্ডুতে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকেও আমরা বিষয়টি বিশেষভাবে বলেছিলাম।’এমন পরিস্থিতিতে তাই বাংলাদেশের খেলোয়াড়দের হোটেল ক্রাউন ইম্পেরিয়াল থেকে বের হতে মানা করেছে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)।এ জন্য পরে জাতীয় দলের অনুশীলন স্থগিত করতে বাধ্য হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।এক বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে লিখেছে, ‘নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বিকেল ৩টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শোকের দিনে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমানের
শোকের দিনে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমানের

শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে পাশে থাকার জন্য আন্তরিকভাবে Read more

ঝালকাঠিতে খাল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
ঝালকাঠিতে খাল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

ঝালকাঠিতে সুগন্ধা নদী সংলগ্ন একটি খাল থেকে মো. মিজান (২২) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ Read more

বাবার চিকিৎসার জন্য সহযোগিতা চাইলেন হাবিপ্রবির শিক্ষার্থী রাফিমনী
বাবার চিকিৎসার জন্য সহযোগিতা চাইলেন হাবিপ্রবির শিক্ষার্থী রাফিমনী

ঢাকা–রংপুর মহাসড়কের মিঠাপুকুর অংশে গত ৯ অক্টোবর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকার বাসিন্দা Read more

শ্রীপুরে ৯ বছর বয়সী শিশুকে বলাৎকারের পর হত্যা, গ্রেপ্তার ১
শ্রীপুরে ৯ বছর বয়সী শিশুকে বলাৎকারের পর হত্যা, গ্রেপ্তার ১

গাজীপুরের শ্রীপুরে এক মর্মস্পর্শী ও নৃশংস ঘটনায় ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ Read more

কিডনিতে পাথর কেন হয়, প্রতিরোধের উপায়
কিডনিতে পাথর কেন হয়, প্রতিরোধের উপায়

পৃথিবীর প্রাকৃতিক খনিজ উপাদান নিয়ে প্রকৃতিতে যেমন পাথর তৈরি হচ্ছে, ঠিক তেমন মানবদেহের উপাদান ও খনিজ দিয়ে গঠিত আমাদের শরীরের Read more

বেলকুচিতে মিজান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ
বেলকুচিতে মিজান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

সিরাজগঞ্জের বেলকুচিতে আবু হুরাইরা মিজান (২২) হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৫ অক্টোবর) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন