ঝালকাঠিতে সুগন্ধা নদী সংলগ্ন একটি খাল থেকে মো. মিজান (২২) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত মিজান ভোলা সদর উপজেলার ধুনিয়া তুলাতলী গ্রামের জাহাঙ্গীরের ছেলে। তিনি ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার কায়েদ বেকারী বাড়িতে ভাড়া থাকতেন।নিহতের বড় ভাই রাজু জানান, রবিবার রাতে মিজান কিছু টাকা চেয়েছিলেন পরিবারের কাছে। পরে তাকে ৫০০ টাকা দিলে সন্তুষ্ট না হয়ে অভিমান করে মিজান রাতেই বাসা থেকে বেরিয়ে যায় এবং আর ফেরেনি। সকালে স্থানীয় এক ব্যক্তি খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের মরদেহ সনাক্ত করি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে।ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল আল গালিব বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওমরাহ পালনের একগুচ্ছ ছবি প্রকাশ করে অনুভূতি জানালেন পূর্ণিমা
ওমরাহ পালনের একগুচ্ছ ছবি প্রকাশ করে অনুভূতি জানালেন পূর্ণিমা

গ্ল্যামারের ঝলক আর রূপালি পর্দার আলো ছাপিয়ে এবার আত্মিক প্রশান্তির পথে হাঁটলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। পবিত্র মক্কায় Read more

সাতকানিয়ায় চিকিৎসকশূন্য ১৭টি স্বাস্থ্যকেন্দ্র, ভোগান্তিতে লাখো মানুষ
সাতকানিয়ায় চিকিৎসকশূন্য ১৭টি স্বাস্থ্যকেন্দ্র, ভোগান্তিতে লাখো মানুষ

চট্টগ্রাম জেলার দক্ষিণ প্রান্তের জনবহুল উপজেলা সাতকানিয়া। প্রায় চার লাখ মানুষের এই উপজেলায় সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। Read more

আরও ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ
আরও ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ

গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৫ জন হাসপাতালে ভর্তি Read more

‘দেশজুড়ে চাঁদাবাজি-টেন্ডারবাজির দৌরাত্ম্যে মানুষ অতিষ্ট’
‘দেশজুড়ে চাঁদাবাজি-টেন্ডারবাজির দৌরাত্ম্যে মানুষ অতিষ্ট’

দেশজুড়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির দৌরাত্ম্যে মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সোমবার Read more

ক্যাম্প ন্যু’তে ফিরছে বার্সেলোনা
ক্যাম্প ন্যু’তে ফিরছে বার্সেলোনা

দীর্ঘ দুই মৌসুম পর ঐতিহাসিক মাঠ ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা। আগামী ১০ আগস্ট হুয়ান গাম্পার ট্রফির ম্যাচ দিয়ে নতুন রূপে Read more

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ

এবার স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ সান মারিনো। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন