ঢাকা–রংপুর মহাসড়কের মিঠাপুকুর অংশে গত ৯ অক্টোবর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকার বাসিন্দা রওশন মিয়া। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী মোছা. উম্মে সালমা রাফিমনীর বাবা।জানা গেছে, সেদিন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন রওশন মিয়া। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। পরবর্তীতে তাঁকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে চিকিৎসার উন্নত সুবিধার অভাবে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।বর্তমানে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতাল (কল্যাণপুর শাখা)–এর আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, রওশন মিয়ার মস্তিষ্কে দুটি স্থানে রক্তক্ষরণ হয়েছিল এবং মুখের দুই পাশের চোয়াল ভেঙে গেছে। মস্তিষ্কের সফল অস্ত্রোপচার শেষ হলেও তিনি এখনও অচেতন। পরবর্তী ধাপে মুখ ও চোয়ালের জটিল অস্ত্রোপচার প্রয়োজন।রওশন মিয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ইতোমধ্যে চিকিৎসায় প্রায় ৫ লাখ টাকার মতো ব্যয় হয়েছে। চিকিৎসকদের মতে, পুরো চিকিৎসা সম্পন্ন করতে আরও ৮–১০ লাখ টাকার প্রয়োজন।রাফিমনী বলেন,“আমার বাবা এখনও জ্ঞান ফিরে পাননি। চোখ খোলেননি, কথা বলেননি। প্রাইভেট হাসপাতালের খরচ অনেক বেশি। আমাদের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে যাচ্ছে। আমি সবার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা যদি একটু পাশে দাঁড়ান, তাহলে হয়তো বাবাকে আবার ফিরে পাব।”তিনি আরও জানান, তিনি পরিবারের বড় মেয়ে, ছোট ভাইবোন রয়েছে। বাবার চিকিৎসা ছাড়া তাদের পরিবারের আর কোনো অবলম্বন নেই।হাবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা রাফিমনীর পাশে দাঁড়িয়েছেন। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন করছেন এবং অর্থ সংগ্রহে উদ্যোগ নিয়েছেন।তাঁরা বলেন,“রাফিমনীর পরিবারের পাশে দাঁড়ানো এখন আমাদের নৈতিক দায়িত্ব। মানবিকতা থেকে যে যেভাবে পারেন, এই পরিবারকে সহায়তা করুন।”সাহায্যের জন্য যোগাযোগ:  সালমা: 01865481681 (বিকাশ/নগদ) পিয়াস: 01750488327 (বিকাশ/নগদ)।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

যশোরে বিকাশের এক এজেন্টের দোকানে চুরির অভিযোগে গণপিটুনিতে শামীম হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত গভীর Read more

নতুন বাংলাদেশ গড়তে চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ গড়তে চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, 'জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের চিন্তাধারায় Read more

জম্মু-কাশ্মিরে ভারতীয় ৩ সেনা নিহত
জম্মু-কাশ্মিরে ভারতীয় ৩ সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে সেনাবাহিনীর একটি গাড়ি গভীর গিরিখাতে পড়ে অন্তত ৩ সেনা নিহত হয়েছে। রোববার (০৪ মে) সকাল ১১টার Read more

জীবননগরে সার ডিলারের বিরুদ্ধে মানববন্ধন, কৃষককে মারধরের অভিযোগ
জীবননগরে সার ডিলারের বিরুদ্ধে মানববন্ধন, কৃষককে মারধরের অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে এক প্রান্তিক কৃষককে মারধরের অভিযোগে সার ডিলার আরফান কবিরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ Read more

এরদোগানের সাথে ট্রাম্পের ফোনালাপ
এরদোগানের সাথে ট্রাম্পের ফোনালাপ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা হয়েছে গাজা, সিরিয়া, রাশিয়া-ইউক্রেনসহ বিভিন্ন ইস্যুতে। সোমবার (৫ Read more

ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল
ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল

ইরানের বিরুদ্ধে ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে অসম যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ঝাঁকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন