আজ রাতেই আকাশে দেখা যাবে এক অনন্য মহাজাগতিক দৃশ্য। পূর্ণিমার চাঁদে পড়বে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর সেই মুহূর্তে রক্তিম চাঁদের আশপাশে দৃশ্যমান হবে শনি ও নেপচুন গ্রহ।বাংলাদেশ সময় রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৭ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ, যা চলবে ৯ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। গ্রহণটি বাংলাদেশে স্থায়ী হবে প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট। এর মধ্যে পূর্ণগ্রাস পর্যায় শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে, যা চলবে ১২টা ৫২ মিনিট পর্যন্ত। অর্থাৎ প্রায় ৮২ মিনিট ধরে চাঁদ আবৃত থাকবে রক্তিম ছায়ায়।  যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।এই গ্রহণের সময় শুধু লাল চাঁদই নয়, তার পাশেই চোখে পড়বে সৌরজগতের আরও দুটি উজ্জ্বল গ্রহ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রক্তিম চাঁদের ঠিক পাশে দেখা যাবে হালকা হলুদ আভাযুক্ত একটি উজ্জ্বল বিন্দু, যা আসলে শনি গ্রহ। যদি আপনার কাছে একটি ছোট টেলিস্কোপ বা শক্তিশালী দূরবীন থাকে, তাহলে স্পষ্টভাবে শনির বলয়ও দেখা যেতে পারে।এছাড়া চাঁদের আশপাশে নীল-সবুজ রঙের আরেকটি ঝলমলে বিন্দু দেখা যাবে, যেটি হচ্ছে নেপচুন গ্রহ। চাঁদের লাল আভা ও এই দুটি গ্রহের উজ্জ্বলতা মিলিয়ে তৈরি হবে এক চমৎকার মহাজাগতিক দৃশ্য।পূর্ণিমা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, রক্তিম চাঁদ এবং পাশাপাশি শনি ও নেপচুনের এমন সম্মিলন খুবই দুর্লভ। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রায় ৬০০ কোটি মানুষ সরাসরি এই দৃশ্য দেখতে পারবে। মেঘমুক্ত আকাশ থাকলে চোখে দেখা যাবে অনায়াসে। তবে আপনি চাইলে বাইনোকুলার, টেলিস্কোপ, ক্যামেরা কিংবা স্মার্টফোনের সহায়তায় আরও ভালোভাবে উপভোগ করতে পারেন এই মহাজাগতিক শো।এমন দুর্লভ মহাজাগতিক ঘটনা বারবার আসে না। তাই আজ রাতের জন্য প্রস্তুতি নিতে ভুলবেন না। আকাশ পরিষ্কার থাকলে চাঁদের রক্তিম রূপ আর গ্রহজগতের আলোর খেলা আপনাকে মুগ্ধ করবেই।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলা‌দে‌শের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া: বাকৃবি উপাচার্য
বাংলা‌দে‌শের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া:  বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের মা হচ্ছেন বেগম খালেদা জিয়া। Read more

ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা
ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে Read more

সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান
সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাড়িপাড়া এলাকায় এই Read more

সেঞ্চুরির বন্যায় ইতিহাসে নাম লেখাল ভারত-ইংল্যান্ড সিরিজ
সেঞ্চুরির বন্যায় ইতিহাসে নাম লেখাল ভারত-ইংল্যান্ড সিরিজ

ওভাল টেস্টের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’। ৫ ম্যাচ সিরিজের এই সিরিজের ট্রফি ২-২ সমতায় ভাগাভাগি করে দুই দল। Read more

হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারিচালিত রিকশায় করে অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। মঙ্গলবার (০৮ জুলাই) সকাল সাড়ে Read more

হঠাৎ আকাশে আবু সাঈদ-মুগ্ধকে দেখে স্তব্ধ সবাই!
হঠাৎ আকাশে আবু সাঈদ-মুগ্ধকে দেখে স্তব্ধ সবাই!

‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হয়ে গেল বর্ণাঢ্য ‘ড্রোন শো’।সোমবার (১৪ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন