ভোলার মেঘনা নদীতে স্থানীয় রুবেল মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি কাতলা মাছ। নিলামে মাছটি প্রায় ১৭ হাজার টাকায় বিক্রি করা হয়। মাছটি একনজর দেখতে ভীড় জমান উৎসুক জনতা।রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ‘ভোলার খাল’ নামক মাছ ঘাটে মাইনুদ্দিন মেম্বারের আড়ৎয়ে মাছটি নিলামে তোলা হয়।জানা গেছে, রোববার সকালে ৬ জন মাঝিমাল্লা নিয়ে মেঘনায় মাছ ধরার জন্য নদীতে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে জালে ধরা পড়ে ১৩ কেজি ওজনের কাতলা মাছ। পরে বিকেলে মাছটি ‘ভোলার খাল’ নামক মাছ ঘাটে নিলামে তুললে ১৭ হাজার টাকায় মাছটি কিনেন ওই ঘাটের ব্যবসায়ী হেজু ব্যাপারী।হেজু ব্যাপারী জানান, রুবেল মাঝির মাছটি ঘাটে এনে নিলামে তুললে তিনি ১৭ হাজার টাকায় কিনে নেন। বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মাছটি ঢাকায় পাঠাবেন। এতে তিনি অধিক মুনাফার আশা করছেন।স্থানীয় জেলেরা বলেন, মেঘনায় ইলিশের পাশাপাশি এরকম বড় আকারের কাতলা ধরা পড়া এখন অনেক বিরল ঘটনা। দীর্ঘদিন পর এমন একটি বড় মাছের দেখা পেলেন তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাইকোর্টের নির্দেশনা অমান্য করে কোম্পানীগঞ্জে সড়ক থেকে টোল আদায়
হাইকোর্টের নির্দেশনা অমান্য করে কোম্পানীগঞ্জে সড়ক থেকে টোল আদায়

২০১৫ সালের ৩ ডিসেম্বর হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে। এতে স্পষ্টভাবে Read more

গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় অটোরিকশা শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় Read more

জুমার দিন মুসলমানদের কাছে শ্রেষ্ঠ যেসব কারণে
জুমার দিন মুসলমানদের কাছে শ্রেষ্ঠ যেসব কারণে

জুমার দিন বা শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির মর্যাদা ও তাৎপর্য অনেক। ফজিলতের কারণে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের Read more

মামা শ্বশুরের কামড়ে গৃহবধূ আহত
মামা শ্বশুরের কামড়ে গৃহবধূ আহত

নীলফামারীর ডোমারে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মামা শ্বশুরের কামড়ে ডান হাতে গুরুতর আহত হয়েছেন এক গৃহবধূ। গুরুতর আহত অবস্থায় বুধবার Read more

ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, পহেলগাঁও হামলার পর যুদ্ধের সুর?
ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, পহেলগাঁও হামলার পর যুদ্ধের সুর?

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার পর চরম উত্তেজনা বিরাজ করছে ভারতীয়দের মধ্যে। ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন Read more

বিয়ের প্রস্তাবে নারাজ, এসিডে মা-মেয়েসহ দগ্ধ ৩
বিয়ের প্রস্তাবে নারাজ, এসিডে মা-মেয়েসহ দগ্ধ ৩

যশোরের ঝিকরগাছায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মা-মেয়ে ও ছেলে এসিডে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন